বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবার বিজ্ঞাপনে পূর্ণিমা

Purnima_2বিনোদন প্রতিবেদক: নতুন আরও একটি পণ্যের বিজ্ঞাপনে মডেল হচ্ছেন অভিনয়শিল্পী পূর্ণিমা। আগামী ২৯ মে থেকে শুরু হচ্ছে বিজ্ঞাপনটির শুটিং। এটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা শরাফ আহমেদ জীবন।

নতুন বিজ্ঞাপনে কাজ করা প্রসঙ্গে পূর্ণিমা বললেন, ‘গেল বছর একটা বিজ্ঞাপনে কাজ করেছিলাম। কিন্তু সেটি এখনো প্রচার হয়নি।’

নিয়মিত বিজ্ঞাপনে কাজ করবেন কি না জানতে চাইলে তিনি জানান, ‘ভালো অফার পেলে কেন নয়। তবে পণ্য, নির্মাতা ও স্ক্রিপ্টটাও ভালো হতে হবে।’

নতুন বিজ্ঞাপনের নির্মাতা শরাফ আহমেদ জীবন জানান, আজিমপুরের একটি মাঠে হবে বিজ্ঞাপনটির শুটিং। এটি একটি বোতলজাত গ্যাস প্রস্তুতকারক কোম্পানির বিজ্ঞাপন।

পূর্ণিমাকে মডেল হিসেবে নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘বিজ্ঞাপনটি গল্প ও দর্শক চাহিদাকে প্রাধান্য দিয়ে নির্মাণ করা হচ্ছে। যার সঙ্গে পূর্ণিমা একদম পারফেক্ট। এ কারণেই তাঁকে নেওয়া।’

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত