,

মেসিকেও ছাড়িয়ে কোহলি!

Messiস্পোর্টস ডেস্ক : ক্রিকেট পণ্ডিতদের চোখে তিনি সময়ের সেরা ব্যাটসম্যান। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সতীর্থ ক্রিস গেইলের চোখে ‘সুপারম্যান’। তাঁর যে ফর্ম, তাতে এই বিশেষণগুলো তাঁর নামের সঙ্গে খুব মানিয়ে যায়। তাই বলে ফুটবল সুপারস্টার লিওনেল মেসিকেও ছাড়িয়ে যাবেন কোহলি!

একটা জায়গায় শুধু মেসি কেন, ভারতীয় এই ব্যাটসম্যান ছাড়িয়ে গেছেন ট্র্যাকের রাজা উসাইন বোল্ট কিংবা টেনিসের এক নম্বর নোভাক জোকোভিচকেও! ব্রিটিশ সাময়িকী স্পোর্টসপ্রো—এর হিসেবে বিপণনযোগ্য ক্রীড়াবিদ হিসেবে মেসি-বোল্ট-জোকোভিচদের ওপরে আছেন কোহলি।

চলতি গ্রীষ্ম থেকে আগামী তিন বছরে বিপণন সম্ভাবনার ভিত্তিতে তৈরি স্পোর্টসপ্রো তালিকায় বাস্কেটবল তারকা স্টিফেন কারি ও জুভেন্টাসের ফরাসি মিডফিল্ডার পল পগবার পরেই অবস্থান কোহলির। বিপণন সম্ভাবনার সঙ্গে এই তালিকা তৈরির ক্ষেত্রে ক্রীড়া তারকাদের অর্থমূল্য, দেশীয় বাজারে চাহিদা, ক্রীড়াবিদদের নিজেকে আরও বিপণনযোগ্য করে তোলার ইচ্ছাটাকেও বিবেচনায় নেওয়া হয়েছে। যেখানে মেসির অবস্থান ২৭, বোল্টের ৩১তম। জোকোভিচ আছেন ২৩ তম অবস্থানে। সেরা পঞ্চাশের মধ্যে কোহলি ছাড়াও আছেন আরেক ভারতীয়—সানিয়া মির্জা। টাইমসঅবইন্ডিয়া।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে