,

‘চ্যাম্পিয়ন্স লিগ জয় বার্সার ডাবলের চেয়ে ভালো’

Cristiano-Ronaldo-Legacyস্পোর্টস ডেস্ক : গত মৌসুমে ত্রিমুকুট জিতে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। চলতি মৌসুমে লা লিগা আর কোপা দেলরে জিতেই দারুণ সন্তুষ্ট কাতালানরা। আর গত মৌসুমে শিরোপাহীন থাকা রিয়াল মাদ্রিদ এই মৌসুমেও এখন পর্যন্ত কোন ট্রফির দেখা পায়নি। শনিবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবে বেল-রোনালদোরা। প্রতিপক্ষ নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ।

চ্যাম্পিয়ন্স লিগের আগে বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে বার্সার ডাবল শিরোপার চেয়ে ইউরোপ সেরার মুকুটপড়াটাকে অধিকতর ভালো বলে মন্তব্য করেছেন রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনালদো। এ প্রসঙ্গে সিআর সেভেন বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ জেতা মানে বার্সার ডাবলের চেয়ে অনেক বেশি কিছু। চ্যাম্পিয়ন্স লিগ জেতার মানে হলো স্বপ্ন সত্যি হওয়া, এটা আমি আপনাদের মন থেকেই বলছি।’

চোঁটের কারণে ফাইনালে রোনালদো খেলবেন কী না তা নিয়ে সংশয় ছিল। তবে রিয়াল কোচ জিনেদিন জিদান সব সংশয়কেই উড়িয়ে দিয়েছেন। পরবর্তীতে সিআর সেভেন নিজেও জানিয়ে দিয়েছেন ফাইনালে খেলতে শতভাগ ফিট তিনি। তাই শনিবারের ফাইনালে রোনালদো খেলছেন তা নিশ্চিত। সেইসঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের হাসিও হাসতে চায় বেল-রোনালদোরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে