,

‘বেয়াড়া’ স্ত্রীকে হালকা মার দেয়ার সুপারিশ

pakistan_womenনিউজ ডেস্ক : কোন স্ত্রী স্বামীর কথা না শুনলে তাকে ‘হালকা মার’ দেয়ার সুপারিশ করেছে পাকিস্তানে ইসলামী আদর্শকে সমুন্নত রাখার দায়িত্বে নিয়োজিত ইসলামী নজরিয়াতি কাউন্সিল।

সংস্থাটি নারীর সুরক্ষার জন্য যে খসড়া আইন তৈরি করেছে তাতে এ সুপারিশ করা হয়েছে বলে পাকিস্তানি সংবাদপত্র ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে।

খসড়া আইনে বলা হয়েছে, স্ত্রী স্বামীর আদেশ পালন না করলে, তার কথামতো পোশাক না পরলে, স্বামীর চাহিদামত যৌন সঙ্গম না করলে, সঙ্গমের পর বা ঋতুকালীন সময়ে গোসল না করলে স্বামী তাকে হালকাভাবে প্রহার করতে পারবে।

এছাড়াও বলা হয়েছে, স্ত্রী যদি হিজাব না পরে, পর পুরুষের সঙ্গে কথা বলে, পরপুরুষ শুনতে পায় এমন উচ্চস্বরে কথা বলা এবং স্বামীর অনুমতি ছাড়া কাউকে অর্থ সাহায্য দিলেও হালকা মার দেয়া যাবে।

নজরিয়াতি কাউন্সিল একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এর ২০ জন সদস্য রয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান দায়িত্ব হচ্ছে ইসলামী বিধি-বিধান সম্পর্কে পাকিস্তানের সংসদকে পরামর্শ দেয়া। তবে সংসদ এসব সুপারিশ বিবেচনা করতে বাধ্য নয়।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরকার ২০১৫ সালে সহিংসতার হাত থেকে নারীদের রক্ষার জন্য একটি বিশেষ আইন তৈরির প্রস্তাব করেছিল। কিন্তু ‘ইসলাম-বিরোধী’ আখ্যা দিয়ে নজরিয়াতি কাউন্সিল সেই খসড়া আইনটিকে খারিজ করে দেয়। পরে তারা নিজেরাই এ সম্পর্কে আইনের খসড়া তৈরি করে সংসদের বিবেচনার জন্য পাঠায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে