,

বিপদ বাড়ছে গেইলের

159স্পোর্টস ডেস্ক : রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর অধিনায়ক বিরাট কোহলির সমস্যা বাড়ালেন ক্রিস গেইল। বিগ ব্যাশে তাকে যে আর খেলতে দেখা যাবে না, সেটা গত ২৪ মে স্পষ্ট হয়ে গেছে। পরিস্থিতি এখন যে দিকে মোড় নিচ্ছে তাতে আগামী আইপিএলেও হয়তো আর দেখা যাবে না ক্যারিবিয়ান ব্যাটিং দানবকে। নারীদের বিরুদ্ধে ক্রমাগত আপত্তিজনক মন্তব্যের জেরে এবার গেইলের বিরুদ্ধে নড়েচড়ে বসতে চলেছে আইপিএল কর্তৃপক্ষ ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বোর্ডের তরফে রাজীব শুক্ল জানিয়েছেন, ‘‘ক্রিকেটারদের কাছ থেকে ভদ্র ব্যবহারই কাম্য। টুর্নামেন্ট চলাকালীন ক্রিকেটারদের কাছ থেকে সৌজন্য আশা করা হয়। ভাল ব্যবহার করবেন ক্রিকেটাররা এটাই প্রত্যাশিত।’’

বিসিসিআই প্রেসিডেন্ট ও সচিবের কাছে গেইলের প্রসঙ্গ তুলবেন রাজীব। এক্ষেত্রে বিসিসিআই যদি কড়া হয়, গেইলের পরবর্তী আইপিএলে অংশ নেওয়া কঠিন হয়ে দাঁড়াবে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড গেইলকে নিয়ে মোটেও ধীরে চলো নীতি নিচ্ছে না। জনসম্মুখে গেইল যে আপত্তিজনক মন্তব্য করে চলেছেন সেটাই ভাল ভাবে নিচ্ছে না আইপিএল কর্তৃপক্ষ। অনেকের ধারণা, পরবর্তী আইপিএল থেকে গেইলকে আর নাও দেখা যেতে পারে।

আইপিএল চলাকালীন গেইলের বিতর্কিত এক সাক্ষাৎকার নিয়েই যত আলোচনা। সাক্ষাৎকারে এক নারী সাংবাদিককে গেইল বলেছেন, ‘‘পৃথিবীর সবচেয়ে বড় ব্যাটটা রয়েছে আমার কাছে।’’ সেখানেই না-থেমে গেইল পাল্টা প্রশ্নের আদলে ওই সাংবাদিককে বলেছেন, ‘‘আপনি কি মনে করেন সেই ব্যাট তুলতে পারবেন? সেটা তুলতে হলে দু’টো হাতই ব্যবহার করতে হবে!’’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে