বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের পশ্চিমবঙ্গ শিশু পাচারের শীর্ষে

 

আন্তর্জাতিক ডেস্ক :ভারতে প্রতিবছর যত কিশোর-কিশোরী হারিয়ে যায় কিংবা অপহৃত হয়, তার সংখ্যা সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর জাতীয় অপরাধ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বিশ্লেষণ করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘চাইল্ড রাইটস এন্ড ইউ’ – ক্রাই এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।২০১৪ সালে পশ্চিমবঙ্গ থেকে সাড়ে চৌদ্দ হাজারেরও বেশী শিশু-কিশোর নিখোঁজ হয়ে গিয়েছিল। ওই একই বছরে অপহৃত হয়েছিল ২৩৫১ জন শিশু-কিশোর। এতে দেখা যায় পূর্ববর্তী ৫ বছরে অপহরণের সংখ্যা ৬০৮ শতাংশ বেড়েছে। পশ্চিমবঙ্গের পরেই রয়েছে মহারাষ্ট্র, দিল্লি আর অন্ধ্র প্রদেশ।

1431759330

 

পশ্চিমবঙ্গ থেকে যত শিশু-কিশোর ২০১৪ সালে হারিয়ে গেছে, তাদের প্রায় ৭০ শতাংশই কিশোরী। এদের ৪০ শতাংশকে খুঁজেই পাওয়া যায় নি। এদের বেশীর ভাগই পাচার হয়ে গেছে বলে আশঙ্কা করা হয়।

‘ক্রাই’য়ের পূর্বাঞ্চলীয় অধিকর্তা অতীন্দ্র নাথ দাস জানান, “হারিয়ে যাওয়া শিশু-কিশোরীদের একটা বড় অংশ নিঃসন্দেহে পাচার হয়ে যায়। নির্মান শিল্প, ভিক্ষাবৃত্তি, পার্লার, গৃহকর্ম প্রভৃতি ক্ষেত্রে যেমন এদের ব্যবহার করা হয়। একটা বড় অংশকে যৌনপল্লীগুলিতে বিক্রি করে দেওয়া হয়। সংখ্যাটা যথেষ্ট উদ্বেগজনক”

তিনি আরও বলেন, বেশীরভাগ ক্ষেত্রে পরিবারের লোকেরাই কাজের লোভে কিশোরীদের বাইরে পাঠিয়ে দেয়, এরপরই তারা পাচারকারীদের খপ্পরে পড়ে যায়।

পাচার হওয়া শিশু-কিশোর আর নারীদের উদ্ধার আর পুনর্বাসনের জন্য কাজ করে থাকে দিল্লি স্বেচ্ছাসেবী সংগঠন শক্তি বাহিনী। সংগঠনটির অন্যতম প্রতিষ্ঠাতা ঋষিকান্ত বলেন, “পশ্চিমবঙ্গের সবথেকে বেশি কিশোরী পাচার হয় –চব্বিশ পরগণা আর উত্তরবঙ্গ থেকে। তাদের কাজ যোগাড় করে দেওয়ার লোভ দেখিয়ে দিল্লিতে নিয়ে আসা হয় – তার পরে জোর করে বিয়ে দেওয়া বা যৌন পল্লীতে বিক্রি করে দেওয়া বা গৃহকর্মে ক্রীতদাসীর মতো ব্যবহার করা হয়।”

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত