,

বন্ডগার্ল নয়, নারী বন্ড!

Piyankaবিনোদন ডেস্ক : বন্ডগার্ল হচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া? নাকি প্রিয়াঙ্কা চোপড়া হবেন প্রথম নারী বন্ড? এই ‘কোয়ানটিকো’ তারকা জানিয়েছেন, না, বন্ডগার্ল নয়, নারী বন্ড হলে ভেবে দেখবেন তিনি! সম্প্রতি ‘কমপ্লেক্স’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন প্রিয়াঙ্কা।

‘কমপ্লেক্স’ ম্যাগাজিন তাঁকে জানিয়েছিল, তিনি বন্ডগার্ল হিসেবে দারুণ করবেন। প্রিয়াঙ্কা এর উত্তরে জানিয়েছেন, তিনি সেটা ভালো করেই জানেন। কিন্তু তিনি বন্ড হতে চান।

আর কেনইবা নয়? এর পক্ষে যুক্তিও যে অকাট্য। ‘বেওয়াচ’ ছবিতে যে ভিলেন চরিত্রটিতে তিনি অভিনয় করেছেন, সেটি শুরুতে ছিল একটি পুরুষ চরিত্র। প্রিয়াঙ্কার জন্যই তাকে নারী চরিত্রে বদলে ফেলা হয়েছে।

এফবিআই এজেন্ট অ্যালেক্স পেরিশ চরিত্রের জন্য প্রিয়াঙ্কা নিজেকে শারীরিকভাবে দুর্দান্ত রকমের ফিট হিসেবে তৈরি করেছেন।

নারী বন্ড হওয়ার ক্ষেত্রে প্রিয়াঙ্কার পথটি যে একেবারে নিষ্কণ্টক, তা অবশ্য ঠিক বলা যাবে না। ‘এক্স ফাইলস’খ্যাত তারকা জিলিয়ান অ্যান্ডারসনও এ ক্ষেত্রে প্রিয়াঙ্কার পথ আগলে দাঁড়াতে পারেন। কিন্তু আপাতত নারী বন্ড ধারণাটিই যে এখনো হালে পানি পায়নি। অবশ্য এমনটি হলে প্রিয়াঙ্কা চোপড়াই যে এগিয়ে থাকবেন, সে কথা বলাই যায়। ইন্দো-এশিয়ান নিউজ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে