বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চীনআগ্রহী ভারতের সঙ্গে রেল যোগাযোগ স্থাপনে

 

আন্তর্জাতিক ডেস্ক :সড়কপথ এবং রেলপথ যোগাযোগের মধ্য দিয়ে ইতিমধ্যে নেপালে প্রভাব বিস্তার করে ফেলেছে চীন। এবার সেই একই রাস্তায় ভারতেও প্রভাব বাড়াতে চাইছে দেশটি। এ লক্ষ্যে নেপাল থেকে ভারতের বিহার পর্যন্ত নিজের রেলপথ সম্প্রসারণ করতে চায় তারা।চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, শুধু ভারত নয়, পুরো দক্ষিণ এশিয়াজুড়েই রেলপথ বিস্তৃত করতে চায় দেশটি। তিব্বত হয়ে নেপাল পর্যন্ত বিস্তৃত হতে যাওয়া চীনের রেলপথটি ভারতের বিহার পর্যন্ত নিয়ে আসতে চায় তারা।

2016_05_24_21_26_07_eInvNniWbpLG2MBJUcO1fcvhGukr6D_original

 

 

মূলত ভারত ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে যোগাযোগ আরো সহজতর করার লক্ষ্যেই এ পদক্ষেপ নিয়েছে চীন সরকার। ২০২০ সালের মধ্যেই নেপাল সীমান্ত পর্যন্ত বিস্তৃত হবে। এর মাধ্যমে চীন-ভারত রেলপথের একটি সুযোগ তৈরি হবে। কেননা নেপালের যে স্থানটি পর্যন্ত চীনের রেলপথ আসবে সেখান থেকে ভারতের বিহার রাজ্যের দূরত্ব মাত্র ২৪০ কিলোমিটার।

 

 

এদিকে চীন-নেপাল রেলপথ বিস্তৃতিকরণকে এ অঞ্চলে প্রভাব বিস্তারে চীনের কৌশল বলে মনে করছেন বিশ্লেষকরা। পর্বতবেষ্টিত নেপালে রেলপথ বিস্তৃতকরণ একটি ব্যয়বহুল প্রকল্প। এই প্রকল্পের উদ্দেশ্য, চীন মূলত নেপাল পর্যন্ত রেলপথ বিস্তৃতিকরণের মাধ্যতে ভারতের সঙ্গে তাদের যোগাযোগ সহজতর করতে চাইছে।