বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুস্তাফিজ সবার ওপরে যেখানে 

 
স্পোর্টস ডেস্ক :আইপিএল একেবারে শেষের দিকে চলে এসেছে। মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে গুজরাট লায়ন্সের মুখোমুখি হবে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বুধবার এলিমিনেটরে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদ। যে দলই হারবে তাদের বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে।স্বাভাবিকভাবেই এলিমিনেটরের এই ম্যাচকে ঘিরে বাংলাদেশের মানুষের আগ্রহ থাকবে বেশি। টুর্নামেন্টে সাকিব খুব একটা ভালো করতে না পারলেও মুস্তাফিজ বিস্ময় সৃষ্টি করেছেন বোলিং বৈচিত্র্য দিয়ে। এখনও পর্যন্ত ১৪ ম্যাচে ১৬ উইকেট নিয়ে সেরা বোলারদের তালিকায় চার নম্বরে রয়েছেন সাতক্ষীরার তরুণ। তবে একটি জায়গায় সবার উপরে মুস্তাফিজ।

 

maxresdefault

মুস্তাফিজ সবমিলে ৫৩ ওভার বল করে রান দিয়েছেন ৩৫৬। ইকোনমি রেট ৬.৭১। সেরা বোলিং ফিগার ১৬ রানে ৩ উইকেট। বোলারদের তালিকায় শীর্ষে থাকা রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর যুবেন্দ্র চাহাল ১১ ম্যাচে তুলে নিয়েছেন ১৯ উইকেট। সবমিলে তিনি বল করেছেন ৪১.১ ওভার। রান দিয়েছেন ৩২৪। চাহালের ইকোনমি রেট মুস্তাফিজের চেয়ে বেশি ৭.৮৭।

 

 

মুস্তাফিজের সতীর্থ ভুবনেশ্বর কুমার ১৪ ম্যাচে ১৮ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। মোট ৫৪ ওভার বল করে ভারতীয় এই পেসার রান দিয়েছেন ৪১৯। ইকোনমি রেট ৭.৭৫। ১৪ ম্যাচে ১৭ উইকেট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের কিউই পেসার মিচেল ম্যাকক্লিনঘান। ৫৩.২ ওভারে তিনি রান দিয়েছেন ৪৩৬। ইকোনমি রেট ৮.১৭।

 

১৪ ম্যাচে ১৬ উইকেট নিয়ে মুস্তাফিজের পরের স্থান অর্থাৎ পাঁচ নম্বরে আছেন বেঙ্গালুরুর শেন ওয়াটসন। মোট ৪৮.৩ ওভার বল করে সাবেক অসি অলরাউন্ডার রান দিয়েছেন ৩৯৫। তার ইকোনমি রেট ৮.৪।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত