জিম্বাবুয়ে সফরে দলে নেই বিরাট কোহলি

20307-boroস্পোর্টস ডেস্ক : আসন্ন জিম্বাবুয়ে সফরে ভারতীয় দলে নেই দারুণ ফর্মে থাকা বিরাট কোহলি। সফরে দলের নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি। আগামী ১১ জুন শুরু হতে যাওয়া এ সিরিজের জন্য সোমবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

একই সঙ্গে জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজের জন্যও দল ঘোষণা করা হয়েছে। কোহলি ছাড়াও সীমিত ওভারের সিরিজে নেই শিখর ধাওয়ান ও আজিঙ্কা রাহানে। দলে সুযোগ পেয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে খেলা যুজবেন্দ্রা চাহাল।

আফ্রিকান দেশটিতে সফরে সীমিত ওভারের সিরিজে চাহাল ছাড়াও নতুন মুখ রয়েছে ফাইজ ফজল, মনদীপ সিং, করুন নায়ার ও জয়ন্ত জাদব। মূলত তরুণদের নিয়েই এ স্কোয়াড ঘোষণা করা হয়েছে ম্যানেজমেন্টের সিদ্ধান্তেই।

জুন মাসে জিম্বাবুয়ে সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ভারতীয় দল।জিম্বাবুয়ে সফর।

এ জাতীয় আরও খবর

ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বে ২৫ কোটির বেশি মানুষ জানেন না তাঁদের ডায়াবেটিস আছে

বিশ্ববাজারে তুলার ঘাটতির শঙ্কা, বাড়তে পারে দাম

শীতের সবজিতে বাড়তি দাম, ছোলাও কেজিতে বেড়েছে ২০ টাকা

লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৃত্যুর সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামচু ঢালী

কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও: প্রতিমন্ত্রী

আদাবর থেকে যুবদল নেতা সজীব রানা আটক

হত্যার মামলায় জেল, সাত বছর পর জীবিত মিলল সেই নারী

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন কামাল উদ্দিন

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা: বিজিএমইএ