,

গরমে গলছে গুজরাটের পিচঢালা রাস্তা (ভিডিও)

Gujratআন্তর্জাতিক ডেস্ক : ভারতের গুজরাট রাজ্যের ভালসাদ শহরে গত শনিবারও অন্যান্য দিনের মতোই কাজ শুরু করেছিল সবাই। তবে রাস্তায় বের হতেই সবার চোখ কপালে ওঠার মতো অবস্থা। পিচঢালা রাস্তায় পা রাখতেই আটকে যাচ্ছিল তাদের পা।

যখনই তারা রাজপথে পা দিলেন তখনই তাদের জুতা, স্যান্ডেল আটকে যেতে শুরু করল। আর এমনটি হওয়ার কারণ প্রচণ্ড তাপমাত্রায় রাস্তার পিচ গলতে শুরু করেছিল।

আর গলিত আলকাতরা থেকে পা ছাড়ানো কতটা কষ্টসাধ্য তা তাদের মুখোভঙ্গি দেখেই বোঝা যাচ্ছিল। কয়েকজন পথচারীকে আলকাতরা থেকে নিজেদের ছাড়ানোর চেষ্টা করতেও দেখা গেছে এই সময়।

এদিকে হঠাৎ করে রাস্তা পার হওয়ার সময় আলকাতরায় আটকে পড়ে যান একজন নারী। দ্রুত তাঁকে উদ্ধার করার জন্য ছুটে আসে আশপাশের পথচারীরা।

উল্লেখ্য যে, গতকাল ভালসাদের তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। ভারতের এই অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের কারণেই এভাবে সড়কের পিচ গলার ঘটনা ঘটেছে।

এই মুহূর্তে রাজস্থানের চুরু এবং শ্রীগঙ্গানগর হচ্ছে রাজ্যের সবচেয়ে গরম স্থান। এই দুটি স্থানের তাপমাত্রা বেড়ে ৪৯.২ ডিগ্রিতে পৌঁছেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে