,

রোহিঙ্গা সমস্যা সমাধানে ‘সময়’ চেয়েছেন সু চি

 

আন্তর্জাতিক ডেস্ক :রোহিঙ্গা সমস্যা সমাধানে সময় চেয়েছেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি। গতকাল রোববার মিয়ানমারের রাজধানী নাইপিদোতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে সুচি এ কথা বলেন। ওই সংবাদ সম্মেলনে রোহিঙ্গাদের মানবাধিকার দেওয়ায় সুচিকে আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।সংবাদ সম্মেলনে জন কেরি বলেন, মিয়ানমারের রোহিঙ্গা সমস্যা দেশটির জন্য বেশ সম্পর্শকাতর। তবে এই সমস্যার সমাধান হলে রাখাইন প্রদেশসহ পুরো মিয়ানমারের শান্তি আসবে। রোহিঙ্গা সমস্যা নিয়ে তাঁর সঙ্গে সুচির আলোচনা হয়েছে বলে জানান কেরি।

28d8065dee7a39fbae9089589e7fc8b2-5741a510b0619

২০১২ সালে রাখাইন প্রদেশের সংখ্যালঘু রোহিঙ্গাদের সঙ্গে সংখ্যাগুরু বৌদ্ধদের সংঘাত শুরু হয়। এর পর মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়া সংঘর্ষে এক লাখ ২৫ হাজার রোহিঙ্গা ঘরবাড়ি হারিয়েছে।গত বছর নভেম্বরে মিয়ানমারের ঐতিহাসিক নির্বাচনে প্রায় অর্ধশতাব্দী ধরে দেশটিতে চলা সামরিক শাসনের অবসান হয়। চলতি বছর ক্ষমতায় এসেছে সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি। সম্প্রতি মিয়ানমারের ওপর থেকে অর্থ ও বাণিজ্যের নিষেধাজ্ঞা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এখনো অনেক নিষেধাজ্ঞা বলবৎ আছে।

 

 

বিবিসি জানায়, রোহিঙ্গাদের প্রতি মিয়ানমারে তীব্র বিরোধ দেখা যায়। এই বিরোধীদের মধ্যে সুচির নিজ দলের সদস্যও আছে। গত সপ্তাহে মিয়ানমারে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত স্কট মার্সিয়েলকে ‘রোহিঙ্গা’ শব্দটি ব্যবহার না করার পরামর্শ দেন সুচি।

বৌদ্ধ প্রধান দেশ মিয়ানমারের অনেকেই রোহিঙ্গাদের দেশটির নাগরিক বলতে নারাজ। বরং রোহিঙ্গাদের বাঙালি বলে দাবি তাঁদের। এই কারণে ন্যূনতম মানবাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে রোহিঙ্গাদের।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ