,

সালমান থাকছেন ‘নো এন্ট্রি’র সিকুয়েলে

salmanবিনোদন ডেস্ক : ‘নো এন্ট্রি’ ছবির সিকুয়েল নিয়ে সালমানের সঙ্গে কথা বলবেন প্রযোজক বনি কাপুর। বেশ কিছুদিন আগেই সালমান খানের সঙ্গে ২০০৫ সালে নির্মিত ওই নামের ব্লকবাস্টার কমেডি ছবিটির সিকুয়েল তৈরির ব্যাপারে প্রাথমিক কথা হয়েছিল বনি কাপুরের। কিন্তু দুজনের কেউই দিন-ক্ষণ পাকা করার মতো সময় পাচ্ছিলেন না। স্ত্রী শ্রীদেবী অভিনীত ‘মাম’ ছবির কাজেই মূলত বনি কাপুরের ব্যস্ততা ছিল। বনি কাপুর জানিয়েছেন, দু-এক সপ্তাহের মধ্যেই তিনি সালমানের সঙ্গে দেখা করবেন এবং এ ব্যাপারে কথা বলবেন।।

এ ছবির পরিচালক আনিস বাজমি দেড় বছর আগেই সালমানকে নতুন ছবির কাহিনি শুনিয়েছেন। সালমানের ভালোও লেগেছে তা। এই ছবিতে সালমানের সঙ্গে আরও অভিনয় করবেন অনীল কাপুর এবং ফারদিন খান।

যাঁরা ‘নো এন্ট্রি’ দেখেছিলেন, তাঁদের নিশ্চয়ই জানা আছে, সে ছবিতেও এই তিন তারকা পর্দা কাঁপিয়েছিলেন।
এ ব্যাপারে জানা গেছে আরেকটি চমকপ্রদ খবর। নয়জন নায়িকা অভিনয় করবেন এই ছবিতে। সালমানের সম্মতি পেলেই নায়িকাদের সঙ্গে আলাপ শুরু করবেন ছবির পরিচালক।

২০১৫ সালের ‘নো এন্ট্রি’তে এই তিন তারকার সঙ্গে অভিনয় করেছিলেন লারা দত্ত, এশা দেওল, সেলিনা জেটলি ও বিপাশা বসু।

এ মুহূর্তে প্রযোজক, পরিচালক এবং মূল অভিনেতা—তিনজনই ভীষণ ব্যস্ত। বনি কাপুর ব্যস্ত আছেন তাঁর ‘মাম’ ছবিটি নিয়ে। আনিস কাজ করছেন অমিতাভের ‘আঁখি’ ছবির সিকুয়েল তৈরিতে, আর সালমান করছেন ‘সুলতান’–এ। টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে