,

ইসলামিক দল নিষিদ্ধ করতে তাজিকিস্তানে গণভোট

 

আন্তর্জাতিক ডেস্ক :তাজিকিস্তানের সংবিধোন সংশোধনের জন্য সোমবার সকাল থেকে চলছে গণভোট। মূলতঃ দেশের ধর্ম ভিত্তিক দলগুলোকে নিষিদ্ধ করতেই এই ভোটের আয়োজন করেছেন প্রেসিডেন্ট ইমোমালি রাখমোন।প্রসঙ্গত, ১৯৯২ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভ করার পর থেকেই দেশটিতে ক্ষমতা আঁকড়ে আছেন প্রেসিডেন্ট রাখমোন। নিজের ক্ষমতা আরো পাকাপোক্ত করতেই দেশের প্রধান বিরোধী দল ইসলামিক রেনেসান্স পার্টিকে নিষিদ্ধ করার পদক্ষেপ হাতে নিয়েছেন।

2016_05_22_12_07_34_lh1W5vD9hHJT1FmF76dDhue774Oa00_original

 

শুধু ধর্মভিত্তিক দল নিষিদ্ধ করাই নয়, সোমবারের এই গণভোটে প্রেসিডেন্ট পদে প্রার্থীদের সর্বনিম্ন বয়সসীমা কমানোর প্রস্তাবটিও এতে অন্তর্ভূক্ত রয়েছে। দেশটিতে প্রেসিডেন্ট হওয়ার সর্বনিম্ন বর্তমান বয়স ৩৫ থেকে কমিয়ে ৩০য়ে আনা হবে। এর ফলে প্রেসিডেন্টের পুত্র ২৯ বছরের রুস্তম ক্ষমতায় আসার সুযোগ পাবেন।

 

 

মধ্য এশিয়ার দরিদ্রতম দেশগুলোর অন্যতম তাজিকিস্তান। এ কারণে প্রতিবেশী রাশিয়ার ওপর তাদের নির্ভরতা অনেক বেশি। সে দেশের বহু নাগরিক রাশিয়ায় শ্রমিক হিসেবে কাজ করে থাকে। কিন্তু দেশের জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের কোনোও আগ্রহই নেই বর্তমান সরকারের।১৯৯২ সালে প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ক্ষমতা পাকাপোক্ত করার কাজে ব্যস্ত রয়েছেন রাখমোন। তিনি কঠোর হাতে বিরোধী দলগুলোর কণ্ঠরোধ করে চলেছেন। সীমিত করেছেন মত প্রকাশের স্বাধীনতাও। ফলে তাজিক জনতার জীবনযাপন মোটেও সুখকর নয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে