বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চিড়িয়াখানার দুই সিংহকে গুলি করে হত্যা মানুষকে বাঁচাতে

 

আন্তর্জাতিক ডেস্ক : চিলির সানটিয়াগো জাতীয় চিড়িয়াখানার ভেতরে দুটি সিংহকে গুলি করে হত্যা করেছে চিড়িয়াখানার রক্ষণাবেক্ষণ কর্মীরা। দিনেদুপুরে মানসিক বিকারগ্রস্ত এক লোক আত্মহত্যার চেষ্টায় ঢুকে পড়ে সিংহের বেষ্টনীতে ঢুকে পড়লে তাকে বাঁচাতে গুলি ছোঁড়েন রক্ষণাবেক্ষণ কর্মীরা।

 

2016_05_22_15_53_01_e04EYY5Uee6h4nZiGXDLx8uJD7PfcH_original

স্থানীয় সংবাদে বলা হয়, ফ্রাঙ্কো লুই ফেরেডা নামের ২০ বছর বয়সী ঐ ব্যক্তি সিংহের খাঁচা বেয়ে ছাদে ওঠেন, তারপর নগ্ন হয়ে সিংহের মুখোমুখি হন। বাইরে তখন বিস্মিত ও উত্তেজিত মানুষের ভিড়। সিংহ দুটি লোকটিকে ঘিরে ধরে থাবার দেয়ার চেষ্টা করা মাত্রই চিড়িয়াখানার কর্মীরা চেতনানাশক গুলি চালান, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেটা সিংহের গায়ে না লেগে ঐ লোকের গলায় লাগে।

 

বিপদ টের পেয়ে এবার দ্রুত সীসার বুলেট ছোঁড়া হয় সিংহের উদ্দেশে। সাথে সাথে নিহত হয় সিংহ দুটি। পরে মাথায় ও শরীরের নিচের অংশে গুরুত্বর আঘাত প্রাপ্ত ফ্রাঙ্কো লুইকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবারের এই ঘটনা জানাজানি হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়েছে। বেশিরভাগ মানুষ চিড়িয়াখানার কর্মীদের সিংহদুটি হত্যা করার জন্য দোষারোপ করেছে। এই পদ্ধতি তাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। চিলির বেশিরভাগ মানুষ মনে করেন, সিংহ না মেরেও ঐ সমস্যা সমাধান করা যেত।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত