,

শেষ বলে ছক্কা মেরে দলকে জেতালেন ধোনি

Vivo IPL 2016 M53 - RPS v KXIPস্পোর্টস ডেস্ক : চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে অনেক সফলতাই পেয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তবে ম্যাচ পাতানোর অভিযোগে দলটি নিষিদ্ধ হওয়ায় ধোনির নতুন দল ছিল এবার রাইজিং পুনে সুপার জায়ান্ট। নতুন দলের হয়ে অভিষেক আইপিএলটা সুখকর হলো না ক্যাপ্টেন কুল ধোনির। প্লে-অফ না খেলেই বিদায় নিয়েছে তারা। শনিবার লিগ পর্বের শেষ ম্যাচে অবশ্য ধোনি ঝলক দেখা গেছে। শেষ ওভারে তার মারাদাঙ্গা ব্যাটিংয়ে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৪ উইকেটে পরাজিত করেছে রাইজিং পুনে সুপার জায়ান্ট।

আগে ব্যাট করতে নেমে পাঞ্জাব করেছিল ১৭২ রান। জবাবে শেষ বলে ছক্কা হাঁকিয়ে পুনের জয় নিশ্চিত করেন ধোনি। ছয় উইকেটে পুনের সংগ্রহ দাঁড়ায় ১৭৩ রান। শেষ ওভারে পুনের জয়ের জন্য দরকার ছিল ২৩ রান। ছয়টি বলই মোকাবেলা করেন ধোনি। হাঁকান তিন ছক্কা ও একটি চার। একটি রান আসে ওয়াইড থেকে। ব্যস, দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে পুনে শিবির।

৩২ বলে ইনিংস সর্বোচ্চ ৬৪ রান করে অপরাজিত ছিলেন ধোনি। যার মধ্যে ছিল চারটি চার ও পাঁচটি ছক্কার মার। এছাড়া খাজা ৩০, পেরেরা ২৩, রাহনে ১৯, তিওয়ারি ১৭ রান করেন। ঝড়ো ইনিংসের সুবাদে অনুমিতভাবে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন ধোনিই। ১৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকায় সপ্তম স্থানে থেকে আইপিএল শেষ করল ধোনির পুনে। অন্যদিকে প্রীতি জিনতার পাঞ্জাব থাকল সবার নিচেই। সমান ম্যাচে তাদের পয়েন্ট মাত্র ৮।

এর আগে টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৭২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে কিংস ইলেভেন পাঞ্জাব। দলের হয়ে সর্বোচ্চ ৪১ বলে ৫৯ রান করেন মুরালি বিজয়। তার ইনিংসে ছিল চারটি চার ও তিনটি ছক্কার মার। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে গুরকিরাত সিংয়ের ব্যাট থেকে। ৩০ বলে তিনি করেন ৫১ রান। সমান তিনটি করে হাঁকিয়েছেন তিনি চার ও ছক্কা।

এছাড়া ওপেনার হাশিম আমলা ২৭ বলে ৩০ ও ঋষি ধাওয়ান ৪ বলে ১১ রানে অপরাজিত থাকেন। বাকিদের কেউই দুই অংকের রান স্পর্শ করতে পারেনি। রাইজিং পুনের হয়ে সফল বোলার রবী চন্দ্রন অশ্বিন। চার ওভারে ৩৪ রান দিয়ে তিনি নেন চারটি উইকেট। এছাড়া দিন্দা, জাম্পা ও পেরেরা একটি করে উইকেট লাভ করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে