বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তপ্ত বালুতে বিএসএফ সৈন্যের পাঁপড় ভাজি!

photo-1463843513ডেস্ক রিপোর্ট : ভারতের রাজস্থানের জয়সলমিরে এখন প্রচণ্ড দাবদাহ। পাকিস্তানের সীমান্তবর্তী এ এলাকায় নিয়োজিত ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সৈন্যরা এই দাবদাহের মধ্যেই দায়িত্ব পালন করছেন। আর দাবদাহে ধূ ধূ মরুর উত্তপ্ত বালুর ওপর পাঁপড় ভেজে খেয়েছেন তাঁরা। এ ছাড়া তপ্ত বালুতে ভাত রান্না করে খাওয়ার খবরও জানিয়েছেন বিএসএফের সৈন্যরা।

সৈন্যদের দাবির বরাত দিয়ে এই বিষয়ে একটি খবর প্রকাশ করে ইন্ডিয়া টাইমস। প্রকাশিত খবর অনুযায়ী, সৈন্যরা তাঁদের কাছে থাকা বৈদ্যুতিক যন্ত্রের সাহায্যে তাপমাত্রা মেপেছেন। তাতে দেখা গেছে, গত বৃহস্পতিবার জয়সলমিরের তাপমাত্রা ছিল ৫৫ ডিগ্রি সেলসিয়াস।

অবশ্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী গতকাল শুক্রবার এই জেলার তাপমাত্রা ছিল ৪৭ দশমিক ৬ ডিগ্রি। এ ছাড়া ওই এলাকার বেসরকারি প্রতিষ্ঠান ‘ইভেন ফোকাস এনার্জি’ ৫৪ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রার কথা জানিয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলেছে, এই তাপমাত্রাগুলোর কোনোটিই যথার্থ নয়। কারণ এই অঞ্চলে কোনো আবহাওয়া পর্যবেক্ষক নেই।

গতকাল শুক্রবার ইন্ডিয়া টাইমসের প্রতিবেদক এই এলাকা পরিদর্শন করেছেন। তাঁর বয়ানে, এখানে নিয়োজিত বিএসএফ সৈন্যরা এই অসহনীয় তাপমাত্রার মধ্যে টিকে রয়েছেন। তাঁরা মাথায় টুপি বা পাগড়ি পরে চোখে রোদচশমা দিয়ে সঙ্গে পানির বোতল নিয়ে উটে চড়ে টহল দিচ্ছেন।

সৈন্যরা জানান, তপ্ত বালুর ওপর দিয়ে হাঁটার সময় তাঁদের জুতার তলা গলে যায়। সমতলে সৈন্যরা পায়ে হেঁটে টহল দেন। কিন্তু এই মরু অঞ্চলের তপ্ত বালুর ওপর উটে চড়ে টহল দেওয়া ছাড়া তাঁদের কোনো উপায় নেই।

টহলের সময় উটের পিঠে তাপমাত্রা মাপার একটি যন্ত্র বেঁধে রাখা হয়। এর মাধ্যমে উটের গায়ের তাপমাত্রাও জানা যায় বলে তথ্য দিয়েছেন বিএসএফ সৈন্যরা।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত