,

নাটকীয় ম্যাচে হায়দরাবাদকে হারাল দিল্লি

Vivo IPL 2016 M52 - DD v SRHস্পোর্টস ডেস্ক : মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদকে ৬ উইকেটে হারিয়ে দিল্লি ডেয়ারডেভিলসের প্লে-অফের আশা বাঁচিয়ে রাখলেন করুণ নায়ার। দিল্লির তরুণ এই ব্যাটসম্যানের সৌজন্যেই পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা হায়দরাবাদকে হারাতে সক্ষম হয়েছে রাহুল দ্রাবিড়ের দল। হায়দরাবাদের ১৫৮ রানের জবাবে শেষ বলে চার মেরে টপকে যায় দিল্লি। এই জয়ে পয়েন্ট টেবিলে দিল্লির অবস্থান পরিবর্তন হয়নি। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দলটি যথারীতি ছয় নম্বরেই রয়েছে। সমসংখ্যক ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে হায়দরাবাদ।
রায়পুরে হায়দরাবাদের ১৫৮ রান তাড়া করতে নেমে ১৯ রানে ইনফর্ম কুইন্টন ডি কককে (২) হারিয়ে চাপে পড়ে দিল্লি। চাপকে জয় করে দলকে ঠিকই এগিয়ে নিয়ে যান দুই তরুণ ঋসব পন্ট ও করুণ নায়ার। দলীয় ৮২ রানে পন্ট ২৬ বলে ৩২ রান করে আউট হলেও নায়ার ৮৩ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে তবেই ড্রেসিংরুমে ফিরেছেন। ৫৯ বলে খেলা তার এই ইনিংসে ছিল আটটি চার ও তিনটি ছক্কা। এছাড়া জেপি ডুমিনির ব্যাট থেকে এসেছে ১৫ বলে ১৭।
৩৪ রানে ২ উইকেট নিয়েছেন বারিন্দ্রর স্রান। ৪ ওভারে ২৬ রান দিয়ে মুস্তাফিজ পেয়েছেন কার্লোস ব্রাফেটের উইকেট। এ নিয়ে ১৩ ম্যাচে মুস্তাফিজের উইকেট সংখ্যা দাঁড়ালো ১৫টি। এই ম্যাচে আরও একটি উইকেট পেতে পারতেন। তবে ভুবনেশ্বর কুমার ক্যাচ ফেলে দেয়ায় তা হয়নি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ