বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীর ইচ্ছায় সিপিএলে সাকিব

স্পোর্টস ডেস্ক : ‘বউয়ের ইচ্ছায় আমি ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) খেলছি। সিপিএলে খেললে আমাদের সব ক্যারিবীয় দ্বীপ দেখা হয়ে যাবে। যে দ্বীপগুলো খুবই সুন্দর।

sakibএছাড়া আমাদের দলটাও দারুণ হয়েছে। যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, তাহলে আমরাই জয়ী হব।’ এই বক্তব্য পড়ে আপনার অনুমান যদি সাকিব হন, তাহলে আপনি সঠিক।

হ্যাঁ, সাকিব আল হাসানই। যিনি ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া টি ২০ টুর্নামেন্ট সিপিএলে এবার জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলবেন। এক লাখ ১০ হাজার ডলারে তাকে নিয়েছে জ্যামাইকা।
সিপিএল টি ২০ ডটকমকে সাকিব উপরের কথাগুলো বলেন।

জ্যামাইকায় সাকিব সতীর্থ হিসেবে পাচ্ছেন ক্রিস গেইল, কুমার সাঙ্গাকারা এবং লাসিথ মালিঙ্গার মতো তারকাদের। আপাতত আইপিএলে কলকাতা নাইটরাইডার্সের হয়ে ডিউটি পালন করছেন সাকিব।