বিদায়ী ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী: ‘আরও’ ভয়ংকর উগ্রপন্থীদের কবলে ইসরাইল

israel_13641_1463762149আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন শুক্রবার পদত্যাগ করেছেন। পদত্যাগের আগে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, আরও ভয়ংকর এবং উগ্রপন্থীদের হাতে পড়েছে ইসরাইল।

উগ্রপন্থী প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু তার জোট সরকারের সম্প্রসারণে প্রতিরক্ষামন্ত্রীর পদ উগ্রপন্থী নেতা আভিগডর লিবারম্যানকে দেয়ার প্রস্তাব করেন।

এর পর পদত্যাগের ঘোষণা দিয়ে সশস্ত্র বাহিনীর সাবেক চিফ অব স্টাফ এক টুইটার বার্তায় বলেন, ‘আমি আজ সকালে প্রধানমন্ত্রীকে বলেছি যে, সাম্প্রতিক বিভিন্ন ঘটনাবলীতে তার আচরণের কারণে এবং তার প্রতি আমার বিশ্বাসের ঘাটতি দেখা দেয়ায় আমি সরকার ও পার্লামেন্ট থেকে পদত্যাগ করছি এবং রাজনৈতিক জীবন থেকে অবসর নিচ্ছি।’

পরে এক সংবাদ সম্মেলনে মোশে ইয়ালন বলেন, ‘ইসরাইলি সমাজে উগ্রপন্থা, সহিংসতা ও বর্ণবাদের বিরুদ্ধে আমি আমার সর্বশক্তি দিয়ে লড়েছি, যা এ সমাজের বলিষ্ঠতাকে হুমকির মুখে ফেলেছে এবং ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীকেও আঘাত করেছে।’

লিবারম্যান জোট সরকারে আসলে এই প্রথম ইসরাইলি সরকার পুরোপুরি উগ্রপন্থী দলগুলোর জোটে পরিণত হবে। লিবারম্যান পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে স্থাপন করা বসতীতে বসবাস করে আসছেন।

ফিলিস্তিনিদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য এবং তাদের বিরুদ্ধে হটকারী অবস্থানের জন্য মালদোভা বংশদ্ভূত লিবারম্যানের কুখ্যাতি আছে।

এ জাতীয় আরও খবর

ব্লেন্ডারে যেসব জিনিস কখনোই দেওয়া উচিত নয়

জলবায়ু অভিযোজনে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ

শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা

এনভিডিয়া কেলেঙ্কারি : অপসারণের ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক

নিজের মাঠে ৬৪ বছর পর ফ্রান্সকে হারাল ইতালি

টানা ১২তম জয় পেল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

‘দেসপাসিতো’ গানের দেশে নজরকাড়া মাহি

নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

নানামুখী শঙ্কায় ডিসেম্বর মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ