বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির বিরুদ্ধে কল্পকাহিনী তৈরি করছে সরকার : নজরুল

 

 

নিজস্ব প্রতিবেদক : জনদৃষ্টি ভিন্নখাতে সরিয়ে দিতে সরকার বিএনপির বিরুদ্ধে নানা কল্পকাহিনী তৈরি করছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।শুক্রবার দুপুরে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

Nazrul

নজরুল ইসলাম খান বলেন, “আজকে জনগণ যখন বাংলাদেশ ব্যাংকের টাকা লুণ্ঠনের প্রতিবাদ জানায়; জনগণ যখন জানতে চায় আসলে কারা এর সঙ্গে জড়িত; যখন আমাদের প্রধানমন্ত্রীর ছেলের অ্যাকাউন্টের ৩০০ মিলিয়ন ডলার নিয়ে অভিযোগ উঠে; এ নিয়ে যখন আলোচনা-সমালোচনা চলতে থাকে। তখন জনগণের দৃষ্টি অন্য দিকে সরিয়ে দেয়ার জন্য মোসাদ চক্রান্ত আবিষ্কার করা হয়।

 

“সরকার জনগণের দৃষ্টি অন্যত্র ফেরানোর জন্য এ ধরনের নানা বানানো কল্পকাহিনী ও গল্প করছে বিএনপির বিরুদ্ধে। এ ধরনের চক্রান্ত চলতে থাকবে।” এ ব্যাপারে নেতা-কর্মীদের ‘বিভ্রান্ত’ না হয়ে সজাগ থাকার আহ্বান জানান নজরুল ইসলাম খান।ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পাটির সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে চট্টগ্রামের বিএনপি নেতা আসলাম চৌধুরীর একটি ছবি সম্প্রতি গণমাধ্যমে প্রকাশের পর থেকে তা নিয়ে আলোচনা শুরু হয়। এর মধ্যে তাকে ঢাকায় গ্রেপ্তার করে সোমবার সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে পাঠায় আদালত। সরকারে তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, আসলাম চৌধুরী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছিলেন।

 

 

বিএনপির বিরুদ্ধে ইসরায়েলকে জড়িয়ে সরকারী ষড়যন্ত্রের অভিযোগ নাকচ করে দিয়ে নজরুল ইসলাম খান বলেন, “এসব অবিশ্বাস্য গল্প। বিএনপি ধর্মনিরপেক্ষ দল নয়। বিএনপি আল্লাহর উপর অসীম আস্থা ও বিশ্বাস রাখার দল। সেই দল যাবে ইজরায়েলের সঙ্গে যুক্ত হয়ে ষড়যন্ত্র করতে? যে ইজরায়েল লক্ষ লক্ষ ফিলিস্তিনি মুসলামানদের মেরেছে, তারা ইসলামবিরোধী শক্তি। এটা অসম্ভব।”

 

 

নয়া পল্টনে বিএনপি মহানগর কার্যালয়ের মওলানা ভাসানী মিলনায়তনে আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের উদ্যোগে ‘বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে জিয়া পরিবারের অবদান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।সংগঠনের সভাপতি আলমগীর হোসেন লাবুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে আবদুল গফুর ভূঁইয়া, ফুটবলার আমিনুল হক বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত