,

দুবাইয়ে ওবামাকে চাকরির প্রস্তাব

obama 2আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার দায়িত্ব ছাড়তে এখনও ২৪৮ দিন বাকি আছে। এর মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের এক আইনজীবী ওবামাকে তার আইনি প্রতিষ্ঠানে চাকরির প্রস্তাব দিয়েছেন।

আইনজীবীর দাবি, ওবামা দুবাইভিত্তিক তার এ প্রতিষ্ঠানে চাকরি করলে ইসলামের সহিষ্ণুতা সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন। সোমবার টুইটারে আমিরাতের আইনজীবী আইসা বিন হায়দার চাকরির এ প্রস্তাব দিয়েছেন।

তিনি উল্লেখ করেন, ইসলামের সহিষ্ণুতার বিষয়ে জানতে ও বুঝতে ওবামাকে চাকরির এ প্রস্তাব দেয়া হয়েছে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শেষে ওবামা চাকরিতে যোগ দিতে পারেন।

আরেকটি টুইটে ওবামাকে উদ্দেশ করে হায়দার বলেন, প্রেসিডেন্ট ওবামা আমি আপনাকে একটা চাকরির প্রস্তাব দিচ্ছি আমার অফিসে। এতে থাকবে বেতন, আবাসন, যুক্তরাষ্ট্র থেকে আরব দেশগুলো ভ্রমণের বিমান টিকিট। একই বিষয়ে আরেকটি টুইটে হায়দায় লিখেছেন, আমি জানি প্রস্তাবটি বিব্রতকর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে