বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাটকীয় ম্যাচে হারলো মাশরাফিরা

Maskadsa20160518123637স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নাটকীয় এক ম্যাচে হেরে গেলো মাশরাফি বিন মর্তুজার কলাবাগান ক্রীড়া চক্র। হ্যামিল্টন মাসাকাদজার দারুণ সেঞ্চুরির পরও শেষ দিকের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৯ রানে হারে তারা। এ হারের ফলে প্রায় ফিকে হয়ে গেল মাশরাফিদের সুপার সিক্সে খেলার আশা। অপরদিকে সাত ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সুপার সিক্সের লড়াই দারুণভাবে জমিয়ে দিল ব্রাদার্স ইউনিয়ন।

ব্রাদার্সের দেওয়া ২৬৩ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুটা দারুণ করেছিল কলাবাগান। মাত্র ২ উইকেট হারিয়ে ৪১.৩ ওভারেই ২১০ রান সংগ্রহ করে তারা। তখন তাদের প্রয়োজন ছিল পরের ৫১ বলে ৫৩ রান। হাতে ছিল ৮টি উইকেট; কিন্তু হঠাৎ করেই উইকেট হারানোর মিছিলে যোগ দেন কলাবাগানের ব্যাটসম্যানরা। ফলে চার বল বাকি থাকতেই ২৫৩ রানে অলআউট হয়ে যায় মাশরাফির দল।

দলের পক্ষে দারুণ সেঞ্চুরি করেন মাসাকাদজা। ১০৫ বলে ৯টি চার ও ১টি ছক্কায় ১১১ রানের ইনিংসটি শেষ হয় রানআউটে কাটা পড়ে। এছাড়া সাদমান ও জসীমউদ্দিন দুজনেই ৩০ রান করে সংগ্রহ করেন। বারদার্সের পক্ষে ৪৭ রানে ৪টি উইকেট নেন নাবিল সামাদ। এছাড়া সাদিকুর রহমান নেন ২টি উইকেট।

এর আগে বুধবার বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে ব্রাদার্স। তুষার ইমরান ও ইমরুল কায়েসের দৃঢ়তায় ২৬২ রানের সংগ্রহ পায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৮৭ বলে ৭৭ রান করেন তুষার। এছাড়া ৮৬ বল মোকাবেলা করে ইমরুল করেন ৬৭ রান। কলাবাগানের দেওয়ান সাব্বির, শরিফউল্লাহ, আব্দুর রাজ্জাক ও মাসাকাদজা ২টি করে উইকেট নেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত