,

নতুন ছবিতে শাকিব খান

Shakib Khanবিনোদন প্রতিবেদক : কালাম কায়সারের পরিচালনায় ‘মা’তে অভিনয় করছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। শাকিবের বিপরীতে ছবিটিতে অভিনয় করছেন অপু বিশ্বাস। এরইমধ্যে নতুন আরেকটি ছবির কাজ শুরু করতে যাচ্ছেন এই নির্মাতা। আগামী কোরবানীর ঈদের পর ‘ভঙ্গি’ নামের এই ছবিটির শুটিং শুরু হবে। নতুন এই ছবিতেও শাকিবকে দেখা যাবে বলে নির্মাতা নিজেই জানিয়েছেন। কালাম কায়সার বলেন, ‘শাকিব খানকে নিয়ে ‘মা’ শুরু করেছি। এরইমধ্যে আরেকটি ছবির নাম পরিচালক সমিতিতে নিবন্ধন করেছি। এই ছবিতেও অভিনয় করবেন শাকিব খান। শাকিবের সাথে কথাও হয়েছে। তিনি ‘ভঙ্গি’তে অভিনয় করবেন বলে আমাকে কথা দিয়েছেন। সবকিছু ঠিক থাকলে আগামী কোরবানীর ঈদের পরপরই নতুন ছবিটির শুটিং শুরু করবো।’ শাকিব খান এখন ব্যস্ত রয়েছেন শামীম আহমেদ রনির ‘বসগিরি’র ক্যামেরার সামনে। ছবিটিতে শাকিবের বিপরীতে নবাগত শবনম বুবলিকে দেখতে পাবে দর্শক। এই ছবির শুটিং শেষে শাকিব লন্ডনে যাবেন যৌথ প্রযোজনায় নির্মিত ‘শিকারী’র শুটিংয়ে অংশ নিতে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে