,

কসবা ইমাম প্রি-ক্যাডেট স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Imam Pre-Cadetকসবা (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর সদরের ইমাম প্রি-ক্যাডেট স্কুলের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী এবং বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন, খাড়েরা পঞ্চপ্রদীপ মেধাবৃত্তি পরীক্ষায় ও বাংলাদেশ কবি নজরুল কিন্ডার গার্টেন বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে সনদপত্র ও নগদ অর্থ এবং পুরস্কার বিতরণ করা হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ইমামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন; বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন সভাপতি অধ্যাপক আবদুস সালাম; বিশেষ অতিথি ছিলেন; কসবা উপজেলা শিক্ষা অফিসার রওশন আরা; এসোসিয়েশন মহাসচিব ও বাংলাদেশ ব্যাংক কলোনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন; কো-চেয়ারম্যান ধীরেন্দ্র কিশোর মজুমদার, জয়েন্ট সেক্রেটারী আবুল কালাম আযাদ; সহকারি অধ্যাপক ও সাংবাদিক শেখ মো. কামাল উদ্দিন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন; ইমাম প্রি-ক্যাডেট স্কুল অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন।
অতিথিগণ বলেন, উপজেলায় সর্বাধিক বৃত্তিপ্রাপ্ত, শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত এবং পি এস প্রাপ্ত প্রতিষ্ঠানের লেখা পড়ার গুণগত মান উত্তম হওয়ায় এ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা দেশের সুনামধন্য প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষার সুযোগ লাভ করে থাকে। অভিভাবকগণ আরো সচেতন হলে তাদের ছেলে মেয়েরা কাঙ্খিত ফলাফল অর্জনে সফলতা অর্জন করবে।
অনুষ্ঠানের ২য় পর্বে অতিথিগণ ছাত্র-ছাত্রীদের মাঝে কৃতিত্বের সনদ ও পুরস্কার বিতরণ করেন।

 

এ জাতীয় আরও খবর

জুলাই দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের নিরাপত্তা জোরদার

বিদ্যুৎ বিল বেড়েছে, অভিযোগ আজহারীর

সৌদি আরবের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী বাংলাদেশ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত ৬ হাজার ছাড়াল

ঢাকেশ্বরী মন্দিরের বিয়ে নিয়ে বিচার দাবি ১২৩০ নাগরিকের

সামাজিক যোগাযোগমাধ্যম না ব্যবহারের শর্তে শিশুর হেফাজত পেল মা

হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশ মানার আহ্বান

নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জবিতে সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন

বাগেরহাটে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ

জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান