,

সন্ধ্যায় বিয়ে সকালে তালাক

Picture71463544605আন্তর্জাতিক ডেস্ক : কবুল বলার পর ভালো করে মুখদর্শণও করেননি তারা। তার আগেই দুজনের বিচ্ছেদের ঘন্টা বেজে গেল। সন্ধ্যায় বিয়ে হতে না হতেই ছো্ট্ট একটি ঘটনার জের ধরে সকালেই তালাক হয়ে গেলে নবদম্পতির।

মঙ্গলবার ভারতের উত্তর প্রদেশের বিজনর জেলার কারন্দা পাচু গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় বর কারি ইমরানকে নিয়ে তার স্বজনরা প্রতিবেশী কারন্দা পাচু গ্রামে কনের বাড়িতে যান। বিয়ের কিছুক্ষণ পরেই দু’পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়ে যায়। কনের পিতার অভিযোগ বরের ভাতিজা আকিব ও এক নারী তাদের বাড়ি থেকে ১ লাখ ৪৫ হাজার রুপি ও বেশ কিছু স্বর্ণের গহনা চুরি করেছে। বরপক্ষ পুরো বিষয়টি অস্বীকার করে এবং কনেপক্ষের স্বজনরা বাজে আচরণ করছেন দাবি করে তারা ফিরে যাওয়ার উদ্যোগ নেন। এসময় বর ও তার বাবাসহ সবাইকে কনের বাড়িতে আটকে রাখা হয়। সকালে বিষয়টি পুলিশকে জানানো হলে তাদের উদ্ধার করা হয়। মুক্তি পাওয়ার পর মাত্র কয়েক ঘন্টা আগে বিয়ে করা স্ত্রীকে তালাক দিতে এক মুহূর্তও দেরি করেননি বর ইমরান।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে ইমরান বলেছেন, কনেপক্ষের আচরণে তিনি অপমানিত ও ক্ষুব্ধ হয়েছেন। তিনি বলেন, ‘ আমি তালাকের জন্য প্রস্তুত ছিলাম না। তবে মেয়েটিকে তালাক দিতে আমাকে বাধ্য করা হয়েছে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে