বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় দলে খেলবেন ডি ভিলিয়ার্স!

20040-boroস্পোর্টস ডেস্ক : আইপিএলের নবম আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মাঠ মাতাচ্ছেন এবিডি ভিলিয়ার্স। শুরু থেকেই তার ব্যাটে রানের সাইক্লোন। ইতিমধ্যে ভারতের প্রচুর ফ্যান তৈরি হয়ে গেছে এই প্রোটিয়া অধিনায়কের। তাই এবার নাকি ভারতের নাগরিকত্বের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলতে চান তিনি। আর তাই যদি হয়, তাহলে আইপিএল-এর পাশাপাশি ভবিষ্যতে টিম ইন্ডিয়ার জার্সিতে দেখা যাবে এবিকে।

ভারতে তাঁর ভক্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে। এটা দেখে আরসিবি ডিজিটাল টিমের এক সদস্য মিস্টার নাগস মজা করে এবিডিকে বলেন, কেন তুমি ভারতীয় নাগরিকের জন্য আবেদন করছো না?’ উত্তরে এবি হেসে বলেন, ‘ভারতীয় নাগরিক হওয়ার জন্য এদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে হবে। ভারতে আমার ভক্তদের বিষয়টি দারুণ লাগবে।’

যদিও মজা করেই একথা বলেছেন প্রোটিয়া ব্যাটসম্যান। তারপরও দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের অন্যদেশের হয়ে অংশ নেওয়ার নজির কিন্তু কম নয়। তাই এই কথা যদি সত্যি হয়, তবে অবাক হওয়ার কিছুই থাকবে না।

বেঙ্গালুরুর জার্সিতে আইপিএল নাইনের দুরন্ত ফর্মে রয়েছেন ডি’ভিলিয়ার্স। বিরাট কোহলির সঙ্গে জুটিতে প্রতিপক্ষকে গুড়িয়ে দিচ্ছে আরসিবি। ১২ ইনিংসে ৫৯৭ রান করে টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলির পরেই এবি। একটি সেঞ্চুরি সাথে ৫টি হাফ-সেঞ্চুরি তার ঝুলিতে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত