,

লন্ডনে রাস্তার নীচে কত স্বর্ণ আছে?

 
আন্তর্জাতিক ডেস্ক : লন্ডনের রাস্তায় হয়তো স্বর্ণ গড়াগড়ি খায় না, তবে বিশ্বের বড় একটি স্বর্ণের মজুদ আছে লন্ডনেরই একটি রাস্তার নীচে।
মাটির নীচে থাকা ব্যাংক অফ ইংল্যান্ডের সাতটি ভল্টে মজুদ থাকা স্বর্ণের পরিমাণ সাড়ে ৫ হাজার ১৩৪ টন। এগুলো ১২.৪ কেজির একেকটি বার আকারে পাঁচ লাখ স্বর্ণ বার রাখা আছে।প্রতিটি স্বর্ণ বারের দাম সাড়ে তিনলক্ষ পাউন্ড বা বাংলাদেশী চারকোটি টাকার বেশি।

14587_asdf

লন্ডনের থ্রেডনিডল স্ট্রীটের নীচে দুইটি তলার ভল্টগুলোয় সোনাগুলো রাখা আছে।সেখানে জেপি মরগান এবং এইচএসবিসির মালিকানায় আরো ছয়টি ছোট আকারের ভল্ট রয়েছে, যেখানে এসব ব্যাংকের স্বর্ণ আছে। সব মিলিয়ে এই সড়কের নীচে সোনা আছে সাড়ে ৬ হাজার টনের বেশি।এর চেয়ে স্বর্ণ জমা আছে একমাত্র নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকে, সাড়ে ৬ হাজার টন।যদিও এই সোনার পুরোটার মালিক ব্যাংক বা ব্রিটেনের সরকার নয়। বেশিরভাগ সোনার মালিক বাণিজ্যিক বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান। সরকারি মালিকানা রয়েছে মোট সোনার দশভাগের একভাগ।

 

 

ভল্টে যেসব সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান স্বর্ণ জমা রাখে, তার একটি এডরিশ অ্যাশ বলছে, বেসরকারি মালিকানার স্বর্ণের মধ্যে বিনিয়োগ ফান্ড, ধনী পরিবারের সম্পদ, ট্রাস্ট ফান্ড ইত্যাদির স্বর্ণ রয়েছে।স্বর্ণ এবং দামী পাথর রাখার জন্য নতুন একটি ভল্ট কিনতে যাচ্ছে ব্যাংক অফ ইংল্যান্ড।নতুন যে ভল্টটি কেনা হবে, সেখানে ২ হাজার টনের বেশি স্বর্ণ রাখা যাবে, যা হবে ইউরোপের মধ্যে সবচেয়ে বড় ভল্টগুলোর একটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে