,

উ. কোরিয়ার সঙ্গে প্রত্যক্ষ আলোচনায় রাজি ট্রাম্প

 

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের শত্রু দেশ বলে বিবেচিত উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় আগ্রহ ব্যক্ত করেছেন রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে পিয়ংইয়ংয়ের পারমানবিক পরিকল্পনা নিয়ে দেশটির প্রধান নেতা কিম জং-উনের সঙ্গে বৈঠকে অংশ নেবেন।

Untitled-1_2634786a

মঙ্গলবার ধনকুবের ট্রাম্প বলেন, ‘আমি তার (কিম জং-উন) সঙ্গে কথা বলব। তার সঙ্গে সরাসরি কথা বলতে আমার কোনো সমস্যা নেই।’ ট্রাম্প যদি সত্যিই উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসেন তাহলে সেটি হবে মার্কিন পররাষ্ট্র নীতির জন্য বড় ধরণের পরিবর্তন। এর মাধ্যমে রাজনৈতিকভাবে একঘরে হওয়া দেশগুলোর জন্য নতুন পথ খুলে যেতে পারে।

 

তবে ট্রাম্পের ‘অদ্ভূত’ পররাষ্ট্র নীতির কড়া সমালোচনা করেছেন ডেমোক্রেট দলের প্রার্থিতার লড়াইয়ে এগিয়ে থাকা হিলারি ক্লিনটন। এক প্রচারণা সভায় বক্তব্য রাখার সময় তিনি বলেছেন, অন্যান্য দেশের নেতাদের সম্পর্কে ট্রাম্পের উদ্ভট আকর্ষণ রয়েছে এবং ট্রাম্পের পররাষ্ট্র নীতি অর্থহীন।
এদিকে বিবিসি বলছে, প্রেসিডেন্ট নির্বাচনের আগেই যুক্তরাজ্য সফরের কথা ভাবছেন ট্রাম্প। কূটনীতিকরা আশা করছেন, জুলাই মাসে রিপাবলিকান প্রার্থী হওয়ার পর লন্ডন যাবেন ট্রাম্প। তবে অন্য এক সূত্র বলছে, তিনি প্রেসিডেন্ট নির্বাচনের আগেই নভেম্বরে যুক্তরাজ্য সফরে আসতে পারেন।

এদিকে চলতি সপ্তাহের গোড়ার দিকে ট্রাম্প বলেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাজ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটতে পারে।’ এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন ও লন্ডনের নতুন মেয়র সাদিক খান ট্রাম্পের ‘মুসলিম নিষিদ্ধ করার’ প্রস্তাবের কঠোর সমালোচনা করেছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে