,

আইসিসি শুধু বাংলাদেশ-পাকিস্তানি বোলারদের নজরদারিতে রেখেছে: আজমল

Ajmalস্পোর্টস ডেস্ক : বোলিং অ্যাকশান ইস্যুতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের(আইসিসি ) কড়া সমালোচনা করছেন পাকিস্তানি অফ স্পিনার সাইদ আজমল। তার মতে আইসিসির বোলিং অ্যাকশানের পরীক্ষা পদ্ধতি মোটেই সঠিক নয়।

দেশটির মিডিয়ার সাথে এক আলাপচারিতায় বোলিং অ্যাকশান ইস্যুতে মুখ খুলেন তিনি। আজমল বলেন,‘বোলারদের ক্যারিয়ার থেমে আছে কিন্তু আইসিসি নিশ্চিত করে বলতে পারবে না তাদের প্রযুক্তি কতটা নির্ভুল। ফলে বোলারদের ক্যারিয়ার ধ্বংস হচ্ছে শুধুমাত্র পরীক্ষা উপকরনের ত্রুটির কারনে।’

২০১৫ বিশ্বকাপের আগে অ্যাকশানে ত্রুটি ধরা পড়ার কারনে আজমলকে নিষিদ্ধ করে আইসিসি। পরবর্তীতে অ্যাকশান শুধরে ফিরলেও খুব একটা সুবিধা করতে পারেননি এই জাদুকরী বোলার।

আজমলের দাবি তার সাথে অন্যায় করে হয়েছে। তিনি বলেন, ‘আইসিসি যদি তাদের পরীক্ষা পদ্ধতি শতভাগ নির্ভুল প্রমান করতে পারে তাহলে আমি সন্তুষ্ট হব।’

বর্তমান বিশ্ব ক্রিকেটে বোলারদের থেকে ব্যাটসম্যানদের দাপট বেশি বলে দাবি করে এই পাকিস্তানি। তার মতে নতুন নিয়ম ও ক্রিকেট ব্যাটের ব্যাপক উন্নতি স্পিন বোলারদের বিলুপ্তির কারণ।

শুধু তাই নয়, আজমল মনে করেন আইসিসি শুধু বাংলাদেশ ও পাকিস্তানি বোলারদের দিয়ে বাড়তি নজরদারি দিচ্ছে। যেখানে অন্যান্য দেশের বোলাররা দিব্যি সন্দেহজনক অ্যাকশানে বোলিং করে যাচ্ছে।

৩৮ বছর বয়সী আজমল বলেন, ‘সবাই দেখছে কিছু বোলার তাদের অ্যাকশানে ত্রুটি থাকার পরও বেঁচে যাচ্ছে, কিন্তু অন্যদের অ্যাকশান খুব কাছ থেকে দেখা হচ্ছে। দেখা যাচ্ছে যে, পাকিস্তান ও বাংলাদেশি বোলাররা অন্য দেশের বোলারদের থেকে বেশি নজরদারিতে আছে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে