,

‘অ্যাভারেজ আসলামে’ মোশাররফের বিপরীতে মোনালিসা

photo-1463476288বিনোদন প্রতিবেদক : মডেল ও অভিনয়শিল্পী মোজেজা আশরাফ মোনালিসা দীর্ঘদিন ব্যক্তিগত কারণে যুক্তরাষ্ট্রে অবস্থান করেছিলেন। গত মাসে হঠাৎ করেই দেশে ফেরেন তিনি। দেশে ফেরার পর থেকেই অসংখ্য নাটকে অভিনয় করার প্রস্তাব পান মোনালিসা। কিন্তু নাটকের শুটিং শুরু করলেন আজ থেকে। নাটকের নাম ‘অ্যাভারেজ আসলাম’। নাটকটি পরিচালনা করছেন সাগর জাহান। মোনালিসার বিপরীতে আছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

এ বিষয়ে এনটিভি অনলাইনকে নাট্য পরিচালক সাগর জাহান বলেন, “সিকান্দার বক্স সিরিজের নাটক তো শেষ করেছি। দর্শকদের নতুন কিছু উপহার দেব বলে ভাবছিলাম। আশা করছি, ‘অ্যাভারেজ আসলাম’ নাটকটি সবার ভালো লাগবে। দীর্ঘদিন পর মোনালিসাকে দর্শকরা এই নাটকে দেখতে পাবেন। এটাও একটা বড় চমক। আমরা প্রথমে নাটকটির ছয় পর্ব নির্মাণ করব। সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে নাটকটির শুটিং শেষ করতে পারি।”

‘অ্যাভারেজ আসলাম’ নাটকটির শুটিং পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে করা হচ্ছে বলে জানান পরিচালক সাগর জাহান। আগামী ঈদে নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে