আইপিএল শেষ ম্যাক্সওয়েলের
স্পোর্টস ডেস্ক : চলতি আইপিএলে গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট তেমন কথা বলেনি। তার দল কিংস ইলেভেন পাঞ্জাবের মতো নিজেও ছিলেন নিষ্প্রভ। প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে গেছে তার দল। এবার ইনজুরির কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন ম্যাক্সওয়েল।
আইপিএলের পরই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ অস্ট্রেলিয়ার। তার আগে সেরে উঠতে দেশে ফিরে যাবেন ম্যাক্সওয়েল। ফলে চলতি মৌসুমে আর কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলতে দেখা যাবে না অস্ট্রেলিয় এই ক্রিকেটারকে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার জাতীয় দলের ফিজিও ডেভিড বেকলি বলেন, ‘রোববার সানরাইজার্সের বিপক্ষের ম্যাচের পর থেকে ইনজুরিতে ভুগছে ম্যাক্সওয়েল। ওয়েস্ট ইন্ডিজ সফরের কথা মাথায় রেখে পুনর্বাসন ও চিকিৎসার জন্য তাকে দেশে ফেরত আনা হচ্ছে।’
বেকলি আরো বলেন, ‘আমরা যে তথ্য পেয়েছি, তাতে ওই সফরে ম্যাক্সওয়েলের খেলতে পারবে! তাই চলতি মাসের শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগে পুরো সেরে ওঠার জন্য আমরা তাকে যথেষ্ট সময় দিতে চাই।’











