,

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নাকি ইনজুরি প্রিমিয়ার লিগ!

photo-1463462280স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এ নামেই পরিচিত ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা। কিন্তু আইপিএলের নবম আসরে যেভাবে একের পর এক খেলোয়াড়রা ইনজুরির কবলে পড়ছেন, তাতে অনেকেই আইপিএলকে ডাকছেন ‘ইনজুরি প্রিমিয়ার লিগ’ বলে। স্টিভেন স্মিথ, মিচেল মার্শ, শন মার্শ, জন হেস্টিংসের পর অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকেও ইনজুরির কবলে পড়ে দেশে ফিরতে হয়েছে।

ইনজুরির কারণে এবারের আইপিএলে অংশই নিতে পারেননি অস্ট্রেলিয়ার দুই পেসার জোয়েল প্যারিস, মিচেল স্টার্ক, ওয়েস্ট ইন্ডিজের লেগস্পিনার স্যামুয়েল বদ্রি ও শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। বেশ কয়েক ম্যাচ পর মাঠে নামতে পেরেছেন যুবরাজ সিং ও কেইন উইলিয়ামসন। ইনজুরির সঙ্গে লড়তে হচ্ছে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জেপি ডুমিনিকেও।

আর ইনজুরির কারণে আইপিএল থেকে বিদায় নিতে হয়েছে স্টিভেন স্মিথ, মিচেল মার্শ, শন মার্শ, জন হেস্টিংস, কেভিন পিটারসেন, ফাফ দু প্লেসি, অ্যাডাম মিল্ন, লেন্ডল সিমন্সকে। সম্প্রতি এ তালিকা আরো দীর্ঘ করেছেন ম্যাক্সওয়েল। ইনজুরির কারণে এরই মধ্যে দেশে ফিরে গেছেন এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।

ইনজুরির কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মহেন্দ্র সিং ধোনির দল রাইজিং পুনে সুপারজায়ান্টস। তাদের হারাতে হয়েছে তিন তারকা ব্যাটসম্যান স্মিথ, পিটারসেন ও দু প্লেসিকে। মাত্র তিনটি ম্যাচ খেলে দেশে ফিরতে হয়েছে পেসার মিচেল মার্শকেও। বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও কাজে লাগাতে পারেনি তাদের তিন বোলার মিচেল স্টার্ক, অ্যাডাম মিল্ন ও স্যামুয়েল বদ্রিকে।

দুই দফায় ইনজুরির কবলে পড়তে হয়েছে সানরাইজার্স হায়দরাবাদের অভিজ্ঞ পেসার আশিস নেহরাকে। সোমবার ব্যাঙ্গালোরের বিপক্ষে ম্যাচে ইনজুরি আশঙ্কা দেখা দিয়েছে কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে নিয়েও। এত এত ইনজুরির পর সত্যিই যদি আইপিএলকে ‘ইনজুরি প্রিমিয়ার লিগ’ বলে ডাকা হয়, তাহলে অবাক হওয়ার কিছু আছে কি?

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে