বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোহলি-ভিলিয়ার্সের ব্যাটে উড়ে গেল সাকিবের কলকাতা

ABস্পোর্টস ডেস্ক : একবার ভাবুন তো ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনালদো-লিওনেল মেসি কখনও এক ক্লাবের হয়ে খেললে কেমন হবে! ক্রিকেটে বিরাট কোহলি-এবি ডি ভিলিয়ার্স রোনালদো-মেসি। যারা কি না একই দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেন। এদের সঙ্গে যোগ করুন টি২০ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন ক্যারিবিয়ান দ্বৈত্য ক্রিস গেইল। সোমবার এই তিনজনের সামনে কেকেআরের ১৮৪ রানের লক্ষ্য কোন বাধা হয়েই দাঁড়াতে পারল না।

জিততেই হবে এমন পরিস্থিতিতে কি অবলিলায় না ৯ উইকেটের বিশাল ব্যবধানে জিতে গেল বেঙ্গালুরু। এই জয়ে ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে উঠে এলো নবম আইপিএলের রাজা বিরাটের দল। হেরেও দ্বিতীয় স্থানেই রয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

১৮৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আগের ম্যাচগুলোতে একের পর এক ব্যর্থ হওয়া গেইল ফিরলেন স্বরুপে। স্বদেশী সুনিল নারীনের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ৩১ বলে পাঁচ চার আর চার ছক্কায় খেলেছেন ৪৯ রানের ইনিংস। বেঙ্গালুরুর উইকেট পতন বলতে ওই একটিই। ইনিংসের বাকি সময়টা ছিল শুধু বিরাট আর এবি ডি ভিলিয়ার্সের ব্যাটিং প্রদর্শনী।

ইদানিং রান করাকে ডালভাতে পরিণত করা বিরাট খেলেছেন অপরাজিত ৭৫ রানের ইনিংস পাঁচ চার, তিন ছক্কায়। ৩১ বলে অপরাজিত ৫৯ রান করেছেন ডি ভিলিয়ার্স পাঁচ চার, তিন ছক্কায়। ৩৪ রান দিয়ে একমাত্র উইকেটটি পেয়েছেন নারিন। সাকিব ৪ ওভার বল করে ৩৯ রান দিয়ে উইকেটশুণ্য থেকেছেন।

এরআগে ইডেন গার্ডেনে টস হেরে ব্যাট করতে নামে কেকেআর। শুরুতেই ওপেনার রবিন উথাপ্পাকে (২) হারিয়ে ধাক্কা খায় স্বাগতিকরা। সেখান থেকে দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে গৌতম গম্ভিরের ব্যাট। নবম আইপিএলকে ভারতীয় দলে প্রত্যাবর্তনের মঞ্চ বানানো কেকেআর অধিনায়ক সঙ্গী হিসেবে পেয়ে যান মনিশ পান্ডেকে। দুজনে মিলে দ্বিতীয় উইকেটে যোগ করেন ৭৬ রান।

গম্ভীর ৩৪ বলে সাত চারের সাহায্যে ৫১ এবং মনিশ ৩৫ বলে পাঁচ চার, দুই ছক্কায় ৫০ রান করেন। কেকেআর নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৩ পুঁজি পেয়েছে মুলত ক্যারিবিয়ান অলরাউন্ড আন্দ্রে রাসেল এবং বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সৌজন্যে। শেষ অবধি রাসেল ১৯ বলে দুই চার, তিন ছক্কায় ৩৯ এবং সাকিব ১১ বলে এক চার, এক ছক্কায় ১৮ রানে অপরাজিত থাকেন।

শ্রীনাথ অরবিন্দ ৪১ রানে ২ উইকেট তুলে নিয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন জুবেন্দ্র চাওয়াল ও ইকবাল আব্দুল্লাহ। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন বিরাট কোহলি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত