,

স্বরূপে ফিরছেন পূর্ণিমা

Purnimaবিনোদন প্রতিবেদক : মাঝে অনেক দিন অভিনয় ভুবন থেকে দূরে ছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা। মাসুদ সেজানের নির্দেশনায় ‘লাভ এ্যা- কোং’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে প্রায় এক বছর বিরতির পর টিভি নাটকে অভিনয়ে ফিরেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়িকা। মাহফুজ আহমেদের বিপরীতে সম্প্রতি আগামী ঈদের একটি ধারাবাহিক নাটকের কাজ শেষ করেছেন তিনি। তবে এরইমধ্যে পূর্ণিমা চলচ্চিত্রে ফেরার কথাও জানিয়েছেন। শাহরিয়ার নাজিম জয়ের নির্দেশনায় ইমপ্রেসে টেলিফিল্মের প্রযোজনায় ‘বন্ধ দরজা’ চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। আসছে মে মাসেই চলচ্চিত্রটির শুটিংয়ে অংশ নেবেন পূর্ণিমা।

এদিকে সোমবার সকাল থেকে রাজধানীর উত্তরার সাত নম্বর সেক্টরে অবস্থিত ‘স্বপ্নীল-টু’ শুটিং হাউজে পূর্ণিমা শুরু করেছেন আরেকটি ঈদ নাটকের কাজ। নাটকের নাম ‘গোপন’। এতে তার বিপরীতে রয়েছেন আনিসুর রহমান মিলন। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তুনু এবং নির্মাণ করছেন তপু। এই নিয়ে পঞ্চমবারের মতো পূর্র্ণিমা-মিলন একসঙ্গে কাজ করছেন। পূর্ণিমা বলেন, ‘গল্প ভালো লাগলে কাজ করতে ভালো লাগে। উৎসাহ পাই। শান্তনুর লেখা গোপন নাটকটির কাহিনী ভালো লেগেছে বলেই কাজটি করছি। আশা করি ভালো কিছুই হবে।’

শাহরুখ শহীদের রচনায় ও এস এ হক অলিকের নির্দেশনায় পূর্ণিমা ও মিলন প্রথমবার একসঙ্গে কাজ করেন টেলিফিল্ম ‘নন্দিনী ও অসমাপ্ত গল্প’তে। এর শুটিং হয় কক্সবাজারে। এরপর একই পরিচালকের নির্দেশনায় আরো তিনটি নাটকে অভিনয় করেন তারা।

এদিকে গত ১৩ এপ্রিল ছিলো পূর্ণিমার একমাত্র মেয়ে আরশিয়া উমাইজার জন্মদিন। ঘরোয়াভাবে জন্মদিন উদ্যাপন করেন পূর্ণিমা। আরশিয়া ১৩ এপ্রিল তৃতীয় বছরে পা দিয়েছে। পূর্ণিমা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হচ্ছে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘লোভে পাপ পাপে মৃত্যু’। প্রায় তিন বছর আগে চলচ্চিত্রটি মুক্তি পায়। এতে তার বিপরীতে ছিলেন আমিন খান ও রিয়াজ। উল্লেখ্য, কাজী হায়াত পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিলোনা’ চলচ্চিত্রে অভিনয় করে পূর্ণিমা প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে