বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ার্নারের ভরসা মুস্তাফিজই!

2স্পোর্টস ডেস্ক : আইপিএলে সবার আগে শেষ চারে নিজেদের টিকিট নিশ্চিত করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। সে সাথে পয়েন্ট টেবিলের শীর্ষে রছেয়ে মুস্তফিজ বাহিনী। তবে দলটির দলপতি এখানেই থেমে থাকতে চাননা। হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নারের মতে, এখনও অনেক দূর এগিয়ে যেতে হবে তাদের আর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা মানে আরও দায়িত্ব বেড়ে যাওয়া।

এদিকে রবিবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ওয়ার্নার জানালেন তার দল বেশ ভারসাম্যপূর্ণ আর দলের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে। তিনি মনে করেন দলের এই বিশ্বাসের কারনেই তারা এতদূর এগিয়ে আসতে পেরেছে। তিনি সংবাদ সম্মেলনে মুস্তাফিজ প্রসঙ্গেও কথা বলেন সেই সাথে দলে তার ভূমিকা নিয়েও আলোচনা করেন। যুবরাজের ব্যাটিং নিয়েও মন্তব্য করেন তিনি।

‘আমাদের দল এখন বেশ ভালো একটি অবস্থানে রয়েছে, তবে দল যখন শীর্ষে থাকে তখন দায়িত্বটা আরও বেড়ে যায়। আমার দলের প্রতি আস্থা রয়েছে। এখানে প্রতিটি খেলোয়াড়ের ওপর আমার বিশ্বাস, আর তাদেরও দলের প্রতি বিশ্বাস রয়েছে যার কারনেই শুরুটা ভালো না হলেও এখন আমরা শক্ত একটি অবস্থানে আছি।’

ওয়ার্নার বলেন, ‘আমাদের দলে অভিজ্ঞতার অভাব নেই। ব্যাটিংয়ে ধাওয়ান, যুবরাজ রয়েছে; অপরদিকে বোলিংয়ে রয়েছে নেহরা এবং মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ তরুন হলেও তার অভিজ্ঞতার কমতি নেই আর আমি তার ওপর ভরসা রাখি। সে তার আপন ছন্দে বল করে যায়, আর দলে সে নিজের দায়িত্ব বুঝে নিয়েছে।’

রবিবারের ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকের (রবিবার) ম্যাচে আমি আমাদের বোলিংটা নিয়ে তেমন খুশি না। এটি আরও ভালো হতে পারত। আমরা বিশ রান বেশী দিয়ে ফেলেছি, তবে ব্যাটসম্যানরা বেশ ভালো কাজ করেছে। দীপক চমৎকার ব্যটিং করেছে আর যুবরাজ ভারতের হয়ে এরকম অনেক ম্যাচ জিতিয়েছে, তার ওপর আমার আস্থা ছিল। আমাদের বিশ্বাস ছিল এই ম্যাচ আমরা জিততে পারব, আমরা একটি মুহূর্তের জন্যও বিচলিত হইনি। দলের প্রতি সবার একটা বিশ্বাস রয়েছে।’