বেঈমান লাভে কাঁদলেন সানি লিওন!
বিনোদন ডেস্ক : সিনেমার শুটিংয়ে হঠাৎ কাঁদতে দেখা গেল সানি লিওনকে। বেঈমান লাভ সিনেমার শুটিংয়ে সহ-অভিনেতা রজনীশ দুগ্গলের এক ডায়লগের পর সানিকে কাঁদতে দেখা যায়।
কোনো গ্লিসারিন ছাড়াই অভিনেত্রীর চোখে সত্যি সত্যি অশ্রু দেখে কিছুটা অবাকও হয়ে যান ছবির পরিচালক রাজীব চৌধুরী।
আরও শোনা যাচ্ছে, কাট বলার পর বেশ কিছুক্ষণ পরেও নাকি সেটের এক কোণে গিয়ে কাঁদতে থাকেন সানি।
পরে সানি জানান, ওই দৃশ্যে অভিনয়ের জন্য তিনি চরিত্রের মধ্যে এতটাই ঢুকে গিয়েছিলেন, যে তিনি ভুলেই গিয়েছিলেন এটা তার জীবন নয়। এটা আসলে অভিনয় ছিল।











