,

বোমাতঙ্কে পণ্ড ম্যানচেস্টারের ম্যাচ

 

স্পোর্টস ডেস্ক :ইউরোপে বেশ ভালোই চেপে বসেছে সন্ত্রাসী হামলার আতঙ্ক। আর তা ছড়িয়ে পড়েছে ক্রীড়াঙ্গনেও। রোববার ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে বোমাসদৃশ একটি বস্তু খুঁজে পাওয়ায় পণ্ড হয়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও বোর্নমাউথের মধ্যকার ম্যাচ। খেলা শুরুর মাত্র ২০ মিনিট আগে ম্যাচটি বাতিল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। পরে অবশ্য দেখা গেছে, বোমার মতো দেখতে জিনিসটা আসলে ব্যবহৃত হয় নিরাপত্তাকর্মীদের অনুশীলনের কাজে।

CigOkW1WsAAnCZf

প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচে রোববার রাত ৮টায় মুখোমুখি হওয়ার কথা ছিল ম্যানচেস্টার ইউনাইটেড ও বোর্নমাউথের। কিন্তু খেলা শুরুর মাত্র ২০ মিনিট আগে ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামের একটি প্রসাধনকক্ষে পাওয়া যায় বোমাসদৃশ বস্তুটি। সঙ্গে সঙ্গেই ম্যাচটি স্থগিত ঘোষণা করে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয় দর্শককে। স্টেডিয়ামজুড়ে অনুসন্ধান শুরু করেন নিরাপত্তারক্ষীরা। ডাকা হয় সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ বাহিনীকে। তদন্তের পর জানা যায়, সেটি নিজেদের অনুশীলনের জন্য ব্যবহার করেছিল একটি বেসরকারি নিরাপত্তা সংস্থা। তবে ততক্ষণে ম্যাচটি পণ্ডই হয়ে গেছে। আর ম্যাচটি স্থগিত ঘোষণা করা ছাড়া কোনো উপায়ও ছিল না বলে মন্তব্য করেছেন ম্যানচেস্টার পুলিশের সহকারী প্রধান কনস্টেবল জন ও’হারে। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘যদিও পরে দেখা গেছে যে সেটা কোনো বিস্ফোরক ছিল না, কিন্তু জিনিসটা দেখতে খুবই বাস্তব মনে হচ্ছিল। আর সে সময় স্টেডিয়াম পুরো ফাঁকা করে ফেলাটাই সঠিক কাজ ছিল। আমাদের নিশ্চিত করতে হতো যে, মানুষের জীবন হুমকির মুখে নেই।’

 

 

স্থগিত ঘোষণা করা এই ম্যাচ আবার অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার। ম্যানইউ ও বোর্নমাউথের এই ম্যাচ অবশ্য এখন হয়ে গেছে নিছকই সৌজন্য রক্ষার। প্রিমিয়ার লিগের শিরোপা আগেই নিশ্চিত করে ফেলেছে লিস্টার সিটি। ম্যানইউ যে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে পারবে না, তা-ও জানা হয়ে গেছে আগেই। ৩৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে। বোর্নমাউথের বিপক্ষে জয় পেলে তারা উঠে আসতে পারবে পঞ্চম স্থানে। আর ৩৭ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে ১৬তম অবস্থানে আছে বোর্নমাউথ।

আগামী শনিবার ওয়েম্বলি স্টেডিয়ামে অবশ্য মৌসুমে গুরুত্বপূর্ণ একটি ম্যাচ খেলতে হবে ম্যানচেস্টার ইউনাইটেডকে। এফএ কাপের শিরোপা জয়ের অন্তিম লড়াইয়ে ম্যানইউর প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে