সময় এখন নার্গিসের

nargis-fakhriবিনোদন ডেস্ক : নার্গিস ফাকরি ছিলেন না অনেক দিন। এখন সময় তার। ‘আজহার’ ছবির নাম তো শুনেছেন। হ্যাঁ, ক্রিকেটার আজহারউদ্দীনের জীবনী নিয়ে নির্মিত ছবি। এ ছবির নায়িকা নার্গিস। আর আজহার ইমরান হাশমি। বর্তমানে ‘আজহার’ সিনেমার প্রচারণা তুঙ্গে। সামনে আসছে অক্ষয় কুমারের বিপরীতে ‘হাউসফুল থ্রি’। তাই নার্গিস আবার সরব হচ্ছেন। কিন্তু টানা কাজের ধকলে তিনি নিজে কিছুটা অসুস্থ। তাই নিউইয়র্ক গিয়েছেন অবকাশ কাটাতে। আর এদিকে চলছে ‘আজহার’র প্রচারণা। নার্গিস তার আসন্ন সিনেমা ‘হাউসফুল থ্রি’-এর প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালাকে অনুরোধ করেছেন অসুস্থতার জন্য সিনেমাটির প্রচারণা পিছিয়ে দিতে। এ সময় নিউইয়র্কে চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে দেশে ফিরে আবার কাজে যোগ দেবেন নার্গিস। আগামী জুন মাসের দ্বিতীয় সপ্তাহে দেশে ফিরেই ‘বাঞ্জো’ সিনেমার অবশিষ্ট কাজ করবেন নায়িকা। এ ছাড়া ২০১৭ সালে দুটি সিনেমায় কাজ করতেও রাজি হয়েছেন তিনি। নার্গিস অসুস্থ হয়ে প্রচারণা থেকে আপাতত ছুটি নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত