,

পরীমনির কোটি টাকার গাড়ি

21বিনোদন প্রতিবেদক : এতদিন হলিউড কিংবা বলিউড তারকাদের বিলাসবহুল গাড়ির কথা আমরা শুনেছি। তবে ঢাকাই ছবির তারকারাও এক্ষেত্রে পিছিয়ে নেই। সম্প্রতি কোটি টাকা মূল্যের বিলাসবহুল বিএমডব্লিউ ব্র্যান্ডের গাড়ি কিনেছেন চিত্রনায়িকা পরীমনি।

শনিবার রাতে নিজের ফেসবুক ফ্যান পেইজে একটি বিএমডব্লিউ গাড়ির ছবি আপলোড করেন পরীমনি। কালো রঙের এ গাড়িটির বাজার মূল্য কোটি টাকার উপরে বলে জানা গিয়েছে। গাড়ি প্রসঙ্গে পরীমনি জানান, এটা তার নতুন বিএমডব্লিউ গাড়ি। কালো রঙ তার পছন্দ। এ কারণে গাড়ির রঙটিও কালো।

বলে রাখা ভালো, বিলাসবহুল আর আকাশ ছোঁয়া দামের কারণে পৃথিবী জুড়েই ল্যান্ড রোভার, জাগুয়ার, মার্সিডিজ কিংবা বিএমডব্লিউ ব্র্যান্ডের গাড়ির খ্যাতি রয়েছে।

উল্লেখ্য, পরীমনি বর্তমানে ‘রক্ত’ শিরোনামে নতুন একটি ছবিতে অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় এ ছবিতে তাকে নতুন রূপে দেখা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।বাংলামেইল

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে