বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রীতির বিবাহোত্তর সংবর্ধনায় তারকাদের ভিড়

ppppশুধুমাত্র মায়ের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে চলতি বছরে গোপনে আমিরকা গিয়ে বিয়ে করেছেন বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা। আমেরিকায় তার বিয়েতে কাছের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ ছিল না। শুধুমাত্র স্বামী জেনে গুডএনাফ আর তার পরিবারের কিছু লোকজনের উপস্থিতিতে বিয়ে হয়েছিল তাদের। আর তখনই প্রীতি গণমাধ্যমে বিয়ের খবরটি দিয়ে বলেছিলেন যে, দেশে ফিরেই বিয়ে পরবর্তীতে অনুষ্ঠানটি মহা ধুমধামে আয়োজন করবেন।

সম্প্রতি বিয়ের পর প্রথমবার আমেরিকা থেকে স্বামীসহ দেশে ফিরলেন তিনি। নিজ দেশে এসে স্বামীকে ভারতের বিভিন্ন স্থপনা দেখানো ছাড়াও আইপিএল-এ নিজের দল কিংস ইলিভেন পাঞ্জাবের খেলা দেখতে নিয়মিত মাঠে দেখা যাচ্ছিল তাকে। কিন্তু এসববের ফাঁকে গত শুক্রবার রাতে মুম্বাইয়ের অভিজাত রেস্টুরেন্টে মহা ধুমধামেই আয়োজন করলেন বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের! আর এই অনুষ্ঠানে হাজির ছিলেন বলিউডের সুপারস্টাররা ছাড়াও ভারতীয় ক্রিকেটের তারকারাও!

প্রীতি বিবাহোত্তর সংবর্ধনা, অথচ বলিউডের সুপারস্টাররা থাকবেন না তা কি হয়! ফলে বিয়ের সংবর্ধনায় হাজির হতে দেখা গেছে বলিউড কিং শাহরুখ খানসহ সালমান খান, শহীদ কাপুর-মীরা রাজপুত, মাধুরী দীক্ষিত, জুহি চাওলা, আর মাধবান, করন যোহর, লারা দত্ত, সুফিয়ে চৌধুরী, অভিষেক বচ্চন, দিব্য কুমার, বুসান কুমার, ফারাহ খান, অভয় দেওল, ববি দেওল, মনিশ মালহোত্রা এবং স্ত্রী হেজেলসহ ক্রিকেটার যুবরাজ সিং। ছবিতে দেখে নিন প্রীতি ও স্বামী জেনে গুডএনাফের বিবাহোত্তর সংবর্ধনায় যারা উপস্থিত ছিলেন:

স্বামী জেনে গুডএনাফেরর সঙ্গে প্রীতি জিনতা…
বিবাহ পরবর্তী জীবনে প্রীতিকে শুভ কামনা জানাতে ছুটে এলেন বলিউড কিং…
বান্ধবী ও সহঅভিনেত্রীর বিবাহোত্তর সংবর্ধনায় সালমান…
সন্তানসম্ভবা স্ত্রী মীরাকে নিয়ে প্রীতির বিয়ের রিসেপশনে শহীদ কাপুর..
মহেশ ভূপতির সঙ্গে লারা দত্ত…
ঐশ্বরিয়া কান উৎসবে থাকায় একাই প্রীতি ও জেনেকে শুভেচ্ছা জানাতে অভিষেক বচ্চন…
প্রীতির নতুন জীবনকে শুভ কামনা জানাতে এসেছিলেন দিয়া মির্জাও…
বান্ধবী স্থানীয় প্রীতির বিয়ে রিসেপশনে মাধুরী দীক্ষিত…
বান্ধবী প্রীতিকে শুভচ্ছা জানাতে ববি দেওল ও শেঠ…
প্রীতিকে শুভেচ্ছা জানাতে মেহের রামপাল ও প্রজ্ঞার সঙ্গে অভিষেক কাপুর…
প্রীতির বিয়ে সংবর্ধনায় স্ত্রী হেজেলকে নিয়ে এসেছিলেন ক্রিকেটার যুবরাজ সিং… 
জেনে গুড এনাফের সঙ্গে প্রীতি জিনতা…

বাংলামেইল