বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যাকশান কন্যা রূপে পরী মনি

poriবিনোদন প্রতিবেদক : মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া ও জলির পর এবার জাজের ঘরে এলেন আরেক নায়িকা। ঢাকাই চলচ্চিত্রের এই সময়ের আলোচিত চিত্রনায়িকা পরী মনি এবার অভিনয় করছেন জাজ মাল্টিমিডি প্রযোজিত সিনেমায়।

‘রক্ত’ নামের এই সিনেমাটি পরিচালনা করবেন মালেক আফসারী। সিনেমাটিতে অ্যাকশান কন্যা-রূপে দেখা যাবে পরীকে। এর জন্য নিজেকে প্রস্তুত করছেন এই নায়িকা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শারীরিক কসরতের বেশকিছু ছবি প্রকাশ করেছেন পরী। এতে মার্শাল আর্টের ভঙ্গিতে দেখা যায় পরীকে। সিনেমায় অ্যাকশান কন্যা রূপে এর আগেও দেখা গেছে তাকে।

ছবিটির পরিচালক জানান, সিনেমাটিতে বেশকিছু ফাইটিং দৃশ্য আছে যেগুলো খুবই চ্যালেঞ্জিং। পাহাড়ি রাস্তায় স্কেটিং করে ভিলেনকে ধাওয়া করা, উঁচু ভবন থেকে লাফ দেওয়া, এমনকি ভারি অস্ত্র নিয়ে সমুদ্রের নিচে মারামারি করার মতো ভয়াবহ পরিস্থিতিতে পড়তে হবে পরীকে। সে কারণে আগে থেকেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাকে। ভারতের চেন্নাই থেকে প্রশিক্ষক এসেছেন। তার কাছেই প্রশিক্ষণ নিচ্ছেন নায়িকা।

‘রক্ত’ যৌথভাবে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। ছবিতে ফাইট ডিরেক্টর হিসেবে কাজ কাজ করবেন থাইল্যান্ডের ফাইট মাস্টার জাইকা। ছবিটিতে পরীর নায়ক হিসেবে থাকছেন নবাগত রোহান।

পরিচালক মালেক আফসারী আরও জানান, ‘রক্ত’ সিনেমায় একটি অ্যাকশন দৃশ্য হবে পানির নিচে। এই দৃশ্যটির দৈর্ঘ্য প্রায় আড়াই মিনিট। পুরোটা সময় দম বন্ধ রেখে ভারি অস্ত্র নিয়ে লড়াই করতে হবে পরীকে। সেভাবেই পরীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

পরী মনি তার সিনেমা ক্যারিয়ারে বেশিরভাগ সময়ই রোমান্টিক দৃশ্যে অভিনয় করেছেন। এবার পুরোপুরি অ্যাকশান সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। এটি পরীর জন্য কঠিন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে জয়ী হওয়ার জন্য পরিশ্রম করছেন এই নায়িকা।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত