,

৪৩ বলে ডি ভিলিয়ার্সের সেঞ্চুরি

ADBস্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স যেন বোলারদের সহ্যই করতে পারেন না। ব্যাট হাতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়তেই যেন ভালোবাসেন তিনি। ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরি মালিক এবার আইপিএল-এ মাত্র ৪৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেছেন।

শনিবার এম চিন্নস্বামী স্টেডিয়ামে গুজরাট লায়ন্সের বিপক্ষে সেঞ্চুরি করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ডি ভিলিয়ার্স। ৪৩ বল মোকাবিলা করে ৯টি চার ও ৮টি ছক্কায় তিন অঙ্কের ঘরে পৌঁছান। আইপিএল-এর ইতিহাসে এটি পঞ্চম দ্রুততম সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৫২ বলে ১২৯ রান করে অপরাজিত থেকেছেন তিনি।

আইপিএল-এ দ্রুততম সেঞ্চুরির মালিক বেঙ্গালুরুর তারকা ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যান ২০১৩ সালে পুনে ওয়ারিয়ার্স ইন্ডিয়ার বিপক্ষে মাত্র ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন।

তবে আন্তর্জাতিক ক্রিকেট দ্রুততম সেঞ্চুরি রেকর্ড ৪৫ বলে। ২০১২ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে এই রেকর্ডটি করেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান রিচার্ড লেভি। ৪৬ বলে সেঞ্চুরি করে দ্বিতীয় স্থানও দখল করেছেন আরেক প্রোটিয়া ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিস।

এদিন গুজরাট টসে জিতে বেঙ্গালুরুকে ফিল্ডিংয়ে পাঠিয়ে যেন ভুল করেছে। কারণ বেঙ্গলারুরুর বিরাট কোহলিও সেঞ্চুরি করেছেন। ৫৩ বলে ৫টি চার ও ৭টি ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এরপর দুটি বল খেলেই মাঠ থেকে বিদায় নিয়েছেন। আরেকটি ছক্কা হাঁকানোর পরের বলে প্রবীণ কুমারের বলে ব্রাভোর হাতে ক্যাচ আউট হয়েছেন।

এর আগে গেইল ১৩ বলে মাত্র ৬ রান করে আউট হয়েছেন। তবে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৪৮ রান সংগ্রহ করেছে বেঙ্গালুরু।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে