,

সোনালী গাউনে ঐশ্বরিয়া. . .

927152a31caf480e95f649c9a65b87d4-aishwariya-rai-bacchanবিনোদন ডেস্ক : কান চলচ্চিত্র উৎসবে লাল গালিচায় হেঁটেছেন ঐশ্বরিয়া—এ খবর প্রথম আলোর পাঠকেরা ইতিমধ্যেই জেনে গেছেন। এবার তাঁর গাউন–রহস্য নিয়ে কিছু বলা যেতে পারে।

কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়া রাই বচ্চন কী পরছেন—এই প্রশ্নের জবাব খুঁজতে খুঁজতে সাংবাদিকরা যেন হাঁপিয়ে উঠেছিলেন। ঐশ্বরিয়াও কম যান না। লাল গালিচায় কোন বেশে আসবেন সে সম্পর্কে এতোদিন টু শব্দটিও করেননি। ব্যস্ততার দোহাই দিয়ে বারবার সে প্রশ্ন এড়িয়ে যাচ্ছিলেন। অবশেষে সব জল্পনা–কল্পনার অবসান হলো। ১৩ মে এই বলিউড অভিনেত্রী কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাঁটার সময়ই সাংবাদিকদের সেই প্রশ্নের উত্তর মিলল। শুক্রবার সোনালী গাউনে লাল গালিচায় উপস্থিত হয়ে সবাইকে তাক লাগিয়ে দেন সাবেক এই বিশ্বসুন্দরী।

সেদিন কুয়েতের ডিজাইনার আলী ইউনুসের নকশা করা একটি সোনালী গাউন পরেছিলেন ঐশ্বরিয়া। চোখ সাজিয়েছিলেন নীল রঙে, স্মোকি লুকে। লিপস্টিক আর মেকাপ রেখেছিলেন ন্যুড। ব্লো ডাই করা চুল ছেড়ে দিয়েছিলেন দুই কাঁধে। ১৫ বছর ধরে এই আসরের লাল গালিচায় উপস্থিত হচ্ছেন এই ভারতীয় অভিনেত্রী। প্রতিবারই আকর্ষনীয় বেশে হাজির হয়ে সবার দৃষ্টি কাড়েন। তবে তাঁর কাছে নাকি প্রথম বার কান চলচ্চিত্র উৎসবে সে সাজ দিয়েছিলেন সেটাই সবচেয়ে প্রিয়। প্রথমবার এই উৎসবে তিনি পুরোদস্তুর ভারতীয় নারীর সাজে হাজির হয়েছিলেন। হলুদ রঙের শাড়ি, কানে বড় ঝুমকা, গলায় হার, আর কপালের মাঝে ছোট্ট একটি টিপ। এই সাজটিই নাকি এখন পর্যন্ত তাঁর কাছে সবচেয়ে পছন্দের। কিছুদিন আগে একথা জানিয়েছেন তিনি নিজেই। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে