,

১০১ করেও সেঞ্চুরি পেলেন না শামসুর!

9187d82845212cc25ac54be0210e5f5b-shamsurস্পোর্টস ডেস্ক : জয়ের জন্য গাজী গ্রুপ ক্রিকেটার্সের প্রয়োজন ১ রান। স্ট্রাইকে থাকা শামসুর রহমান তখন ৯৫ রানে। সেঞ্চুরি পেতে শামসুরের সামনে এক পথই খোলা ছিল, ছক্কা। পেসার আবদুল হালিমের তৃতীয় বলে সেটাই করলেন শামসুর। ছক্কা! সেঞ্চুরি হয়েই গেল গাজী গ্রুপের ওপেনারের!
কিন্তু সেঞ্চুরি উদ্‌যাপন করার আগেই থামতে হলো তাঁকে। হালিমের বলটি যে ছিল নো বল। ফলে তখনই ম্যাচ শেষ হয়ে গেছে, শামসুরের ছক্কাটি তাই রেকর্ডের কোথাও লেখা থাকবে না। স্কোরবোর্ডে কিছুক্ষণের জন্য ১০১ লেখার পরও তাই সেটি মুছে শামসুরের নামের পাশে তাই আবারও লিখতে হলো ৯৫ অপরাজিত!
ব্যাপারটিতে অনেকেই অবাক হতে পারেন। নো বল করলেও বলটি তো শেষ হয়নি, ওই বলেই তো ছক্কা মেরেছেন শামসুর। কিন্তু ক্রিকেটের আইনে লেখা আছে, একজন আম্পায়ার নো বল ডাকার সঙ্গে সঙ্গে সেটি রান হিসেবে যোগ হয়ে যায়। ফলে জয়ের জন্য মাত্র ১ রান প্রয়োজন এ রকম পরিস্থিতিতে নো বল হলেই ম্যাচ শেষ হয়ে যায়। ওই বলে পরবর্তী সময়ে যা–ই হোক না কেন, সেটি আর হিসাবে আনা হয় না।
আন্তর্জাতিক ক্রিকেটেও এ রকম ঘটনা ঘটেছে। ২০১০ সালে ডাম্বুলায় ভারত-শ্রীলঙ্কা ম্যাচে একই পরিস্থিতির শিকার হয়েছিলেন বীরেন্দর শেবাগ। ৯৯ রানে অপরাজিত ছিলেন শেবাগ। সুরাজ রনদিভের নো বলে ছক্কা মারার পরও সেঞ্চুরি পাননি। কারণ, ম্যাচ তো শেষ হয়ে গেছে বলটি তাঁর ব্যাটে আসার আগেই। সেদিন রনদিভের নো বল দেখে সবাই বুঝতে পেরেছিল সেটি ইচ্ছাকৃত। শেবাগকে সেঞ্চুরি–বঞ্চিত করতেই এই কাজ করেছেন এই অফ স্পিনার।
আজ হালিমের বলটি নিয়েও সে প্রশ্নই উঠেছে। মাঠেই এ নিয়ে হালিমের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছিলেন শামসুর। কিন্তু নিয়মের বেড়াজালে সেঞ্চুরি না পেয়েই মাঠ ছাড়তে হয়েছে এই ওপেনারকে। তাও তো সান্ত্বনা পাচ্ছেন শামসুর, দলকে জিতিয়েই ফিরলেন।

এ জাতীয় আরও খবর

জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন দীপিকা-রণবীর

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা

জাফর ইকবাল, মাকসুদ কামাল, সাদ্দাম-ইনানসহ ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা

প্রতিদিন সকালে একই খাবার খাওয়া কি ক্ষতিকর?

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩

অপ্রতিম হত্যায় তিন আসামির দায় স্বীকার

কমলাপুর স্টেশনে ট্রেনের কোচে আগুন

এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল