,

শেখ জামালের বিপক্ষে মাশরাফির ঝড়ো সেঞ্চুরি

mashস্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাটিংয়ে ঝড় তুলে শতক হাঁকালেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ও লিগে কলাবাগান ক্রীড়া চক্রকে নেতৃত্ব দেয়া মাশরাফি বিন মুর্তজা। মাত্র ৫০ বল খেলে তুলে নিলেন লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।

শনিবার ফতুল্লায় ষষ্ঠ রাউন্ডে মাহমুদুল্লাহ রিয়াদের শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে মাঠে নামে কলাবাগান ক্রীড়া চক্র। সেখানে মাশরাফির শতরানের সুবাদে শেখ জামালকে ৩১৭ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে কলাবাগান।

অধিনায়ক মাশরাফি মাত্র ৫১ বলে করেন ১০৪ রান। তার ইনিংসে ছিল ২টি চার ও ১১টি ছয়ের মার। ছয়ে নেমে ৩৫ বলে ফিফটি তুলে নেন মাশরাফি। পরের অর্ধশতক করেন মাত্র ১৫ বলে।

সেঞ্চুরির পর শফিউল ইসলামের বলে মার্শাল আইয়ুবের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ম্যাশ।

লিস্ট ‘এ’ ক্রিকেটে এর আগে মাশরাফির সর্বোচ্চ রান ছিল ৬৯। ৭টি হাফ সেঞ্চুরি থাকলেও এবারই প্রথম শতরানের দেখা মিলল।

এদিকে পঞ্চম রাউন্ড শেষে মাশরাফিদের মাত্র একটি জয়। লীগে শুরুটা ভালো করেছিল শেখ জামাল। এখন পাঁচ ম্যাচে তিন জয় নিয়ে তারা পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে। তারাও সুপার সিক্সের দৌড়ে নিজেদের ভালোভাবেই এগিয়ে রেখেছে। কলাবাগান ক্রীড়া চক্রকে হারাতে পারলে সেরা ছয়ের মধ্যে চলে যাবে। মাত্র একটি জয়ের পরও মাশরাফির কলাবাগানের সামনে রয়েছে সুপার সিক্সে যাওয়ার সুযোগ। সেক্ষেত্রে জয়ের ধারায় ফিরতে হবে কলাবাগানকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে