,

বিয়ের আগে সাবেক প্রেমিকায় মজেছেন সালমান!

salluবিনোদন ডেস্ক : বলিউডের সফল নায়ক সালমান খানের জীবনে যে কতো মেয়ে প্রেমিকা হিসেবে এসেছেন তার হিসাব নেই। ঐশ্বরিয়া রায়, ক্যাটরিনা কাইফ, লুলিয়া ভান্তুর অনেকের নামই শোনা যায়।

তবে বিয়ের পাত্রী হিসেবে বিদেশী লুলিয়াকেই বেছে নিয়েছেন ৫০ বছর বয়সী সালমান খান। সামনেই লুলিয়ার সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হওয়ার কথা রয়েছে সালমানের।

সেই কথা শুনে শুধু বলিউড নয়, গোটা ভারতেরই বহু মেয়েদের মন খারাপ। লুলিয়া ভান্তুর তো বিয়ের আগেই আশংকায় ভুগছেন কী হবে।

ভাইজানের সঙ্গে তার সাবেক প্রেমিকাদের যোগাযোগ বেশ ভালই। আর সেই নিয়ে হবু স্ত্রী লুলিয়ার চিন্তার শেষ নেই। এর আগে ক্যাটরিনাকে নিয়ে সালমানের সঙ্গে নাকি ঝগড়াও করেছেন লুলিয়া। কারণ, শোনা গেছে যে ক্যাটরিনার নতুন বাড়ি খুঁজে দিয়েছেন সালমানের সেক্রেটারি।

তাছাড়া, সালমানের শুটিং সেটেও মাঝে মাঝেই ক্যাটরিনাকে দেখা যাওয়ায় বেশ চটেছিলেন লুলিয়া।

এরই মধ্যে আরেক সাবেক প্রেমিকায় মেতেছেন সাল্লু। সালমান খান এবার সঙ্গীতা বিজলানিতে মজেছেন। ভাবছেন এর সঙ্গে কবে প্রেম ছিল সালমানের।

অনেক আগের কথা। বলিউডে সালমান খান তখনও নিজেকে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারেননি। মডেলিং করছেন, অ্যাড কমার্শিয়াল করছেন। সেই স্ট্রাগলের সময়েই দু’জনের আলাপ এবং প্রেম। একই সঙ্গে জিম করতে গিয়েই নাকি প্রেম জমে উঠেছিল। তারপর দু’জনে দু’দিকে চলে গিয়েছেন।

সালমান বলিউড কেরিয়ারে শিখরে উঠলেও সঙ্গীতা কিন্তু পারেননি। আজহারুদ্দিনের সঙ্গে সম্পর্কই সঙ্গীতার পরিচিতি হয়ে দাঁড়ায়। সঙ্গীতার পরে একাধিক নারী সালমানের জীবনে এসেছেন কিন্তু কোথাও একটা মায়া বোধহয় রয়ে গিয়েছিল সালমানের। তাই এতদিন পরে আবার সঙ্গীতা ফিরে এসেছেন ভাইজানের জীবনে।

সালমান এখন সঙ্গীতার ফিটনেস গুরু। প্রাক্তন প্রেমিকা যাতে শেপে থাকেন তার দেখভাল করছেন সালমান নিজেই।

বিয়ের আগে সাবেক প্রেমিকার সঙ্গে হবু বরের মাতামাতি কীভাবে নেবেন লুলিয়া সেটা নিয়েই এখন বিটাউনে গুঞ্জন চলছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে