শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউ ইয়র্কে আগুনে পুড়ে গেছে ২০ বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান

NYযুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটস এলাকার একটি বহুতল ভবনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাংলাদেশিদের ২০টি ব্যবসা প্রতিষ্ঠা পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্যানুযায়ী, জ্যাকসন হাইটসের প্রাণকেন্দ্রে ৪ তলাবিশিষ্ট ‘ব্লুুসোম’ নামের ওই ভবনে ভয়াবহ অগ্নিকা-ে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে পুলিশ বা দমকল বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য দেয়া হয়নি।

গতকাল স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টার দিকে ভবনটিতে আগুন লাগে। শেষ খবর পাওয়া পর্যন্ত দমকল বাহিনীর ডজনখানেক গাড়ি আগুন নেভানোর চেষ্টা করছিল। তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয় ও পরে তা চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে। ভবনটিতে বেশ কয়েকটি বাঙালি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বলে জানা গেছে। অগ্নিকা-ের সময় অনেকেই ভবনটির স্ব স্ব প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। আগুন লাগার পর ভবনে কমরত ব্যক্তিদের সম্পর্কেও সুস্পষ্ট কোন তথ্য পাওয়া যাচ্ছে না।

বাংলাদেশি এক ব্যবসায়ী জানান, আগুন লাগার পরপরই ফায়ার অ্যালার্ম শুনে তিনি যখন বেরিযে আসছিলেন, তখন অন্যদেরকেও দ্রুত বের হয়ে আসতে দেখেছিলেন। সূত্র: অ্যামনি ডটকম

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা