বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হতাশ মেসি

Lionel-Messi20160511044127স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতে আর্জেন্টিনাকে অলিম্পিক শিরোপা জিতিয়ে আলোচনায় এসেছিলেন লিওনেল মেসি। চলতি বছরও ব্রাজিল অলিম্পিকে খেলবেন বলেই ধারণা করা হচ্ছিল। তবে ২০১৬ সালের রিও অলিম্পিকে মেসির খেলা হচ্ছে না। আর আট বছর পর অলিম্পিকে খেলতে না পেরে হতাশ মেসি।

অনূর্ধ্ব-২৩ ফুটবলারদের নিয়ে এই দলটি গঠন করার নিয়ম থাকলেও, ২৩ বছরেরও বেশি তিনজন ফুটবলারকে রাখা যায় দলে। এটা অলিম্পিকেরই নিয়ম। সে হিসেবেই খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন মেসি। বিশেষ করে ২০১৪ বিশ্বকাপে খেলতে গিয়ে ব্রাজিলিয়ানদের ফুটবল উন্মাদনা দেখেই রিওতে আবার যাওয়ার ইচ্ছা ছিল তার।

আগামী ৩ থেকে ২৬ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকার আসর। অন্যদিকে ৫ থেকে ২১ অগস্ট ব্রাজিলের রিও ডি জেনেইরোতে বসবে অলিম্পিকের আসর। কিন্তু কোচ জেরাদো মার্টিনো পাঁচবারের বর্ষসেরা ফুটবলারকে শুধু কোপার জন্যেই বেছে নিয়েছেন। ওই সময় আর্জেন্টিনা কোচ বলেছিলেন, তার প্রস্তাব মেনে নিয়েছেন মেসি। কিন্তু পরে এক সাক্ষাৎকারে অলিম্পিকে খেলতে না পারার হতাশা লুকিয়ে রাখেননি মেসি।

এ নিয়ে মেসি বলেন, আমার অলিম্পিক খেলার ইচ্ছা ছিল। ২০০৮ অলিম্পিকে খেলাটা চমৎকার এক অভিজ্ঞতা রয়েছে। ঠিক ২০০৫ সালে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলার মতো। এবারও সেই ইচ্ছা ছিল।

একই সঙ্গে তিনি আরও বলেন, অলিম্পিক ভিলেজে থাকা, অন্য ক্রীড়াক্ষেত্রের উপরের সারির সব অ্যাথলেটদের সঙ্গে দেখা হওয়া সেটা এক দারুণ অভিজ্ঞতা ছিল।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত