বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাহমুদউল্লাহ-মার্শালের জোড়া সেঞ্চুরি

mahmudullahytttস্পোর্টস ডেস্ক : বল হাতে প্রিমিয়ার লিগে ভালোই করছেন। ৪ ম্যাচে তুলে নিয়েছেন ৮ উইকেট। আছে প্রাইম ব্যাংক লিমিটেডের বিপক্ষে একটি ৫ উইকেট-কীর্তিও। কিন্তু জাতীয় দলের অন্য সতীর্থদের মতো ব্যাট হাতে ঠিক সেভাবে জ্বলে উঠতে পারছিলেন না মাহমুদউল্লাহ। আজ বিকেএসপিতে সেই আক্ষেপ ঘুচিয়েছেন। ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) বিপক্ষে খেলেছেন ১৩০ রানের দুর্দান্ত এক ইনিংস।

তাঁর ১৩০ রানের সঙ্গে যুক্ত হয়েছিল মার্শাল আইয়ুবের ১০৩ রানের এক অনবদ্য ইনিংস। তৃতীয় উইকেট জুটিতে দুজনের ২০৩ রানের জুটিতে ভর করেই সিসিএসের বিপক্ষে ৫ উইকেটে ২৯০ রানের বড় সংগ্রহই গড়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

৩৪ রানে ২ উইকেট পড়ে যাওয়ার পর মাহমুদউল্লাহ-আইয়ুব জুটি গড়েন। ১৩০ রান আসে ১৩৯ বলে ৮ চার ও ৩ ছয়ের মারে। লং অন দিয়ে তাঁর মারা ছক্কাগুলো আনন্দ দিয়েছে বিকেএসপির মাঠে জড়ো হওয়া অল্পসংখ্যক দর্শককে। ১২টি চারে ১১৫ বলে ১০৩ রান করেছেন মার্শাল আইয়ুব।
৭৮ বলে নিজের ফিফটি পূরণ করেছিলেন মাহমুদউল্লাহ। কিছুটা ধীরস্থিরভাবেই। কিন্তু এরপরেই বিকেএসপিতে ঝড় তুলে দেন তিনি। তাঁর পরের ৮০ রান আসে মাত্র ৬১ বল থেকে। দারুণ এই ইনিংসে একবারই সুযোগ দিয়েছিলেন তিনি। ইনিংসের ৪০.১ ওভারে রাজিন সালেহর বলে বেরিয়ে এসে মারতে গিয়ে স্টাম্পিং প্রায় হয়েই যাচ্ছিলেন। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেননি সিসিএসের উইকেটরক্ষক আশরাফ-উন-নবী।

সে তুলনায় মার্শাল আইয়ুবের ইনিংসটি ছিল একেবারেই নিখুঁত। ২০১৩-১৪ মৌসুমে দেশের হয়ে কয়েকটি টেস্ট খেলা এই ব্যাটসম্যানের নামের সঙ্গে ‘বড় দৈর্ঘ্যের ম্যাচের খেলোয়াড়’ তকমা প্রায় এঁটেই গিয়েছিল। সিসিএসের বিপক্ষে তাঁর আজকের ইনিংসটি কিন্তু জানাল, এক দিনের ক্রিকেটও তিনি ভালোই জানেন। তাঁরও ফিফটি এসেছিল তাঁর ৭৪ বলে। পরের ৫৩ রান করেন ৪১ বলে। মেহরাব জুনিয়রের বলে অমিত মজুমদারের এক দুর্দান্ত ক্যাচে শেষ হয় তাঁর ইনিংসটি।

লিগের শুরুটা মোটামুটি ভালোই হয়েছিল মার্শালের। কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে ৩১ রানে অপরাজিত ছিলেন প্রথম ম্যাচে। দ্বিতীয় ম্যাচে আবাহনীর বিপক্ষে আউট হয়েছিলেন ৪৭ রানে। দোলেশ্বর আর প্রাইম ব্যাংকের বিপক্ষে দুই অঙ্ক না ছুঁতে পারলেও আজ দারুণভাবেই জ্বলে উঠল তাঁর ব্যাট।

প্রিমিয়ার লিগে দিনের অন্য দুই ম্যাচে মোহামেডানের বিপক্ষে ২৩১ রান তুলে অলআউট হয়েছে কলাবাগান ক্রিকেট একাডেমি। গাজী গ্রুপের বিপক্ষে মাশরাফির কলাবাগান ক্রীড়াচক্রও তুলতে পেরেছে মাত্র ২২৩ রান।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত